সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৩ মে ২০২৪, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সাভারে ৫ শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সংস্থাটি। ছবি : কালবেলা
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সংস্থাটি। ছবি : কালবেলা

রাজধানীর আশুলিয়া থানার কাশিমপুরের কয়েকটি এলাকায় অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। অভিযানে প্রায় এক কিলোমিটারে ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সংস্থাটি।

সোমবার (১৩ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়ার আওতাধীন গাজীপুরের কাশিমপুরের কাজি মার্কেট, সুরাবাড়ি ও কাশিমপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন।

আশুলিয়া তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ খাদেমুদ্দীন কালবেলাকে বলেন, কাশিমপুর থানা ও গাজীপুর জেলা পুলিশের সহযোগিতায় কাশিমপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪টি পয়েন্ট সিলগালা করে পাঁচ শতাধিক অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানের সময় প্রায় ৩০০ মিটার পাইপ উদ্ধার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন, উপব্যবস্থাপক আনিসুজ্জামান, মো. আব্দুল মান্নান, উপব্যবস্থাপক মো. সাকিব বিন আব্দুল হান্নান, সহকারী প্রকৌশলী মো. আসোয়াত হোসেন ও উপসহকারী প্রকৌশলী মো. সুমন আলী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X