মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৪, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

‘সর্বনাশ করেছে গণিতের শিক্ষক’

গাইবান্ধার ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয়। ছবি : কালবেলা
গাইবান্ধার ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয়। ছবি : কালবেলা

এসএসসি পরীক্ষায় ১৪ পরীক্ষার্থীর কেউই পাস করতে না পারায় গণিতের শিক্ষককে দায়ী করেছেন গাইবান্ধার ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম। জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠানের প্রধানসহ মোট শিক্ষক সংখ্যা ১৩। চলতি বছর বিদ্যালয়টি থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন ১৪ জন এবং সবাই অকৃতকার্য হন।

এসব শিক্ষার্থীর মধ্যে নিয়মিত শিক্ষার্থী ছিলেন ৯ জন। যাদের ১ জন ইসলাম ও নৈতিক শিক্ষা এবং বাকি ৮ জন গণিতে অকৃতকার্য হয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হাকিম বলেন, সর্বনাশ করেছে গণিতের শিক্ষক। ১৪ জন শিক্ষার্থীর মধ্যে ৯ জন ছিল নিয়মিত। শুধু গণিতেই ফেল করেছে ৮ জন। অন্যজন ইসলাম ও নৈতিক শিক্ষায়।

তিনি বলেন, ২০২৩ সালে ১৬ পরীক্ষার্থীর মধ্যে পাস করে ১৩ জন। ২০২২ সালে ২১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ১৭ জন। তবে এ রকম ভরাডুবি কখনো হয়নি। ফেল করা শিক্ষার্থীদের মধ্যে বোর্ড চ্যালেঞ্জ করবে ১২ জন।

বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা রোকসানা বেগম। তিনি বলেন, জেলার মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার একটি বিদ্যালয়ে ফল শূন্য। বিষয়টি দুঃখজনক। এরইমধ্যে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা যে যে বিষয়ে ফেল করেছে সংশ্লিষ্ট শিক্ষকদের কারণ দর্শানোর জন্য প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X