মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৬ মে ২০২৪, ০৭:৩২ এএম
অনলাইন সংস্করণ

হিমাগারে মজুত ছি‌ল ৫ লাখ ডিম

হিমাগারে মজুত ছি‌ল ৫ লাখ ডিম

বগুড়ার কাহালুতে অবৈধভাবে প্রায় ৫ লাখ ডিম মজুত করার দায়ে আফরিন কোল্ড স্টোরেজ (হিমাগার) নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মজুত করা ওই ডিম আগামী ৭ দিনের মধ্যে বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৫ মে) বিকেলে উপজেলার মুরইল বাজার এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মাহবুব হাসান চৌধুরীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বর্তমানে ডিমের সংকটময় মুহূর্তে এ বিপুল পরিমাণ ডিম মজুদ রাখার দায়ে আদালত কোল্ড স্টোর কর্তৃপক্ষকে প্রাথমিকভাবে সতর্ক করে দেওয়ার লক্ষ্যে ২০ হাজার টাকা জরিমানা করেন।

কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা আফরোজ বলেন, কোল্ড স্টোরেজগুলোতে ডিম সংরক্ষণ করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে এমন অভিযোগে আমরা কিছু প্রতিষ্ঠানে অভিযান চালাই। এর মধ্যে আফরিন কোল্ড স্টোরেজে ৪ লাখ ৮৮ হাজার ৩৮৮টি ডিম মজুত অবস্থায় পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আগামী ৭ দিনের মধ্যে ডিম বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিমগুলো দ্রুত স্টোর থেকে বের করে বাজারজাত করা না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নির্দেশ দেন আদালত।

কোল্ড স্টোরের ম্যানেজার মন্তেজার রহমান রাসেল জানান, তাদের স্টোরে ফলমূলসহ ডিম সংরক্ষণ করার অনুমতি আছে। আর মজুদ রাখার ডিমগুলো ব্যবসায়ীদের বলে জানান তিনি।

এ ছাড়া স্টোরের ২য় তলার পশ্চিম পাশে ক্যারেটে রাখা ডিমের খামালে অনেক নষ্ট ডিম দেখা গেছে। শুধু তাই নয় স্টোরে অনেক মেয়াদউত্তীর্ণ ডিমও রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X