কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০৪:১৩ পিএম
অনলাইন সংস্করণ

কলার কাঁদি নিয়ে ঝগড়ায় ভাইয়ের হাতে ভাই খুন

কলার কাঁদি। ছবি : সংগৃহীত
কলার কাঁদি। ছবি : সংগৃহীত

কলার কাঁদি নিয়ে ঝগড়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নের অবিলের বাজারে ঘটেছে। শুক্রবার (১৭ মে) রাত ২টার দিকে বড় ভাই শফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মন্ডল জানায়- এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটককৃতরা হলো- হেলালী বেগম (২০), আলিফা বেগম (৪০), মাসুম (২৫), আশরাফুল (১৭)।

মৃত বড় ভাইয়ের নাম শফিকুল ইসলাম। ছোট ভাইয়ের নাম দুলু মিয়া (৪৫)। তারা উভয়েই রনচন্ডী ইউনিয়নের অবিলের বাজার গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়- শুক্রবার দুপুরে কলাগাছ কেটে একটি কলার কাঁদি বাড়িতে নিয়ে যায় ছোট ভাই দুলু মিয়া। এ সময় বড় ভাই শফিকুল কলার কাঁদিটি তাদের তিন ভাইয়ের মধ্যে ভাগ করে দিতে বলেন। ছোট ভাই দুলু কলার ভাগ কাউকে দিতে অস্বীকৃতি জানায়।

এ সময় দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে একপর্যায়ে ছোট ভাই দুলু লাঠি দিয়ে বড় ভাই শফিকুলর মাথায় আঘাত করেন। এতে শফিকুল মাটিতে লুটিয়ে পড়ে যান। তার স্ত্রী মহছিনা বেগম স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও লাঠি দিয়ে বেধড়ক মারপিট করেন দুলু। এলাকাবাসী ওই দম্পতিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই দিন (শুক্রবার) রাত ২টার সময় শফিকুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার স্ত্রী মহছিনার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মন্ডল বলেন, কলার কাঁদি নিয়ে ঝগড়ার একপর্যায়ে ছোট ভাই বড় ভাইয়ের মাথায় আঘাত করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের গ্রেপ্তার করা হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১০

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১১

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১২

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৩

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১৪

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১৫

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১৬

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৭

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৮

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

২০
X