রংপুর ব্যুরো
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

সামাজিক সুরক্ষায় অনিয়ম হলে কঠোর ব্যবস্থা : দীপু মনি

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। ছবি : কালবেলা

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রান্তিক পর্যায়ে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছে সরকার। এসব বিষয়ে বাছাইয়ে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (১৯ মে) দুপুরে রংপুর জেলা সমাজসেবা কমপ্লেক্সে ক্যানসার, কিডনি, লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগী ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে চেক ও বাইসাইকেল বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, বর্তমানে সবকিছু অনলাইন হওয়ায় ভাতা প্রাপ্তিতে কোনো দুর্নীতির সুযোগ নেই। তবে সুবিধাভোগী বাছাইয়ে কোনো অনিয়মের তথ্য পেলে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবন্ধীদের সেবা দেওয়ার লক্ষ্যে দেশে ১১০টি প্রতিবন্ধী সহায়তা ও সেবা কেন্দ্র রয়েছে। এটি পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় করার পরিকল্পনা আছে।

তিনি বলেন, দেশের প্রত্যেকটি জেলা ও উপজেলা পর্যায়ের সমাজসেবা অফিস কমপ্লেক্সে আলাদা করে প্রতিবন্ধী কর্নার খুলে সেবা নিশ্চিত করা হবে। মেডিকেল সায়েন্সে যে ১৩ ধরনের প্রতিবন্ধী রয়েছে তাদের দ্রুত চিহ্নিত করে চিকিৎসা, শিক্ষা, প্রশিক্ষণসহ পুনর্বাসনের বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, পুলিশ সুপার (এসপি) ফেরদৌস আলী চৌধুরী, জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মতিনসহ জেলার অন্যান্য কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

আপিল বিভাগের রায় / ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

১০

হুহু করে কমছে তেলের দাম

১১

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

১২

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

১৩

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

১৪

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

১৫

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

১৬

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

১৭

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

১৮

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১৯

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

২০
X