সিলেট ব্যুরো
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

চেয়ারম্যান এলিমের অনুসারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

চেয়ারম্যান এলিমের অনুসারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ছবি : কালবেলা
চেয়ারম্যান এলিমের অনুসারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। ছবি : কালবেলা

সিলেটের গোলাপগঞ্জে উপজেলা নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিমের অনুসারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ফুঁসে উঠছে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী। রোববার (১৯ মে) উপজেলার রানাপিং বাজারে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে।

গোলাপগঞ্জের বিজয়ী চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিমের অনুসারী গোলাপগঞ্জ পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ, সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ইসমাইল আলী, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও শাকিল আহমদ চৌধুরীসহ আ.লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে এ প্রতিবাদ সভা করা হয়।

সদর ইউনিয়ন এলাকাবাসী আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি জিল্লুর রহমান।

সালেহ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, ইউপি সদস্য মাহফুজুর রহমান কাশিমী, ব্যবসায়ী সাইকুজ্জামান চৌধুরী শিমু, ব্যবসায়ী সায়িদ আহমদ, এহিয়া আহমদ সুমন, আলী আকবর, ইউনিয়ন আ.লীগের ধর্মবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, রেজওয়ান আহমেদ রিজু, হেলাল উদ্দিন চৌধুরী।

বক্তারা বলেন, ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত হয়ে শাহিদুর রহমান চৌধুরী জাবেদ ঈর্ষান্বিত হয়ে বিজয়ী চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিমে অনুসারীদের নামে ভিত্তিহীন তথ্য তুলে ধরে মামলা দায়েরে করেন। এ মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা।

এর আগে স্থানীয় খারকানা বাজারসহ বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মানববন্ধনে অংশ নেয় কয়েকশ মানুষ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

১০

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১১

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১২

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৩

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৪

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৫

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৬

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৭

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৮

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৯

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

২০
X