কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ভাতিজার হাতে চাচা খুন, মামলা দায়ের

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

গাজীপুরের কাপাসিয়ায় ভাতিজার হাতে চাচা সবুজ ফকির খুন হয়েছেন। সোমবার (২০ মে) দুপুরে কাপাসিয়া থানায় এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে এ মামলা করেন।

রোববার (১৯ মে) দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নে জমিসংক্রান্ত বিরোধের ঘটনায় এ হত্যার ঘটনা ঘটে।

নিহত সবুজ (৪৫) উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাজাহাজি গ্রামের বড়টেক এলাকায় শামসুদ্দিনের ছেলে। নিহতের ছেলে সিয়াম ফকির (২০) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন।

জানা যায়, উপজেলা চাঁদপুর ইউনিয়নের কাজাহাজি গ্রামের বড়টেক এলাকায় শামসুদ্দিনের ছেলে মো. ফারুক ফকিরের সঙ্গে (৫০) ছোট ভাই সবুজের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার দুপুরে বিরোধকৃত জমি থেকে কাঁঠাল কাটতে যায় তিনি। এ সময় তার আপন বড় ভাই ফারুক ফকিরের ছেলে আবু বকর ফকিরের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আবু বকর চাচা সবুজকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় পাড়া-প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তিনি মারা যায়।

চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল মাহমুদ খান জানান, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ ছিল। এই জমিসংক্রান্ত বিরোধ স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করা হয়েছে। ওই বিরোধকৃত জমিতে সবুজ মিয়া কাঁঠাল কাটতে গেলে ভাতিজা বাধা দেয়। একপর্যায়ে ভাতিজা চাচা সবুজ মিয়াকে এলোপাথারি ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় থাকে গাজীপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

কাপাসিয়া থানার ওসি মো. আবু বক্কর মিয়া জানান, দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় ছুরির আঘাতে একজনের মৃত্যুর ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী হালিমা বেগম চারজনের নাম ও অজ্ঞাত দুজন উল্লেখ মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১০

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১১

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১২

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৩

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৪

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৫

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৬

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১৭

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১৮

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৯

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

২০
X