পীরগাছা (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৮:৪০ এএম
অনলাইন সংস্করণ

ক্যানসারের কাছে হারলেন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখা আরিফ

পীরগাছা সরকারি কলেজের শিক্ষার্থী আরিফ মিয়া। ছবি : কালবেলা
পীরগাছা সরকারি কলেজের শিক্ষার্থী আরিফ মিয়া। ছবি : কালবেলা

ভ্যানচালক বাবার মেধাবী সন্তান আরিফ মিয়া। গত বছর এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পেয়েছিলেন জিপিএ-৫। স্বপ্ন দেখেছিলেন ডাক্তার হওয়ার। একদিন বাবা-মায়ের কষ্ট দূর করবেন। কিন্তু সেই স্বপ্ন আর কোনোদিন পূরণ হবে না আরিফের। মরণব্যাধি ব্লাড ক্যানসারের কাছে হেরে গিয়ে অধরাই রয়ে গেল তার স্বপ্ন।

সোমবার (২০ মে) সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি।

আরিফ মিয়া রংপুরের পীরগাছা উপজেলার চন্ডিপুর গ্রামের তোফাজ্জল হোসেনের একমাত্র ছেলে। তোফাজ্জল হোসেন ভ্যান চালিয়ে ও ঘাস বিক্রি করে সন্তানদের পড়াশোনা করিয়েছেন। তার এক ছেলে ও এক মেয়ে। বাবার স্বপ্ন ছিল লেখাপড়া শেষ করে ছেলে একদিন ডাক্তার হবে। শেষ বয়সে তাকে আর ভ্যান চালাতে হবে না। কিন্তু একমাত্র সন্তানের মৃত্যুর সঙ্গে সঙ্গে স্বপ্নেরও যেন মৃত্যু হয়েছে। ঋণ করে, আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশিদের সাহায্য সহযোগিতা নিয়েও শেষ পর্যন্ত বাঁচাতে পারলেন না একমাত্র ছেলেকে।

আরিফকে নিয়ে কালবেলায় গত ২১ এপ্রিল ‘ডাক্তার হওয়ার স্বপ্ন দেখা মেধাবী আরিফ মৃত্যু পথযাত্রী’ শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনটি প্রকাশের এক মাসের মাথায় মারা গেলেন তিনি।

সোমবার রাতে আরিফদের বাড়িতে গিয়ে দেখা গেছে, পুরো বাড়িজুড়ে চলছে শোকের মাতম। আরিফের মা মর্জিনা বেগম ছেলে হারানোর শোকে বারবার মূর্ছা যাচ্ছেন। বোন তাহমিনা বেগমের কান্না থামছেই না।

পরিবারের সদস্যরা জানান, ৮/৯ মাস আগে আরিফ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ কে এম কামরুজ্জামানের কাছে যান। সে সময় পরীক্ষা করার পর তার থ্যালাসেমিয়া হয়েছে বলে জানানো হয়। কয়েকমাস চিকিৎসা করার পর অবস্থার উন্নতি না হলে ডাক্তারের পরামর্শে ঢাকায় গিয়ে টেস্ট করালে তার ব্লাড ক্যানসার শনাক্ত হয়। সোমবার সন্ধ্যায় মারা যান তিনি।

আরিফ গত বছর চন্ডিপুর মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছিলেন। পরে পীরগাছা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সায়েদাবাদ বাসস্ট্যান্ডে অভিযানে পরিত্যক্ত বাস সরাল ডিএসসিসি

আল-আরাফাহ্ ব্যাংকের বিসিএমডি প্রধান হিসেবে মাসুম মিজানের যোগদান

বিশ্বকাপ থেকে বিদায়ের পর জর্ডানের অনন্য নজির

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের কমিটি পুনর্গঠন

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ‘ইউরোবাইক’-এ বাংলাদেশের অংশগ্রহণ

ইরানের মধ্যে ‘নতুন শক্তি’ তৈরি হয়েছে: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

১০

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১১

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

১২

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

১৩

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

১৪

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

১৫

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

১৬

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

১৭

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১৮

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

২০
X