পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

পৃথক ঘটনায় প্রাণ গেল নারীসহ দুজনের

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দিনাজপুরের পার্বতীপুরে বজ্রপাতে আনজুয়ারা বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকালে উপজেলার মনমথপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আনজুয়ারা ওই ইউনিয়নের বাইশাপাড়া গ্রামের শফিক উদ্দীনের স্ত্রী।

জানা গেছে, সকাল ৮টার দিকে ঝিড়িঝিড়ি বৃষ্টিতে বাড়ির পাশের জমিতে গরু চড়াতে যান আনজুয়ারা। এ সময় হঠাৎ বজ্রপাতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

অন্যদিকে, একই ইউনিয়নে খামাত আদর্শ গ্রামে বাড়ির পাশের কদম গাছে গলায় ফাঁস দিয়ে শাকিল আহমেদ (২১) নামে এক যুবক আত্মহত্যা করেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে স্থানীয়রা গাছে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। তিনি ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে।

পার্বতীপুর মডেল থানার ওসি চিত্ত রঞ্জন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১১

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১২

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৩

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৪

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৫

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৬

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৭

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৮

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৯

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

২০
X