গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ২১ মে ২০২৪, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে জালভোট দিতে গিয়ে আটক ২ 

বিজয় ও মিঠুন মোল্লা। ছবি : কালবেলা
বিজয় ও মিঠুন মোল্লা। ছবি : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে জালভোট দিতে গিয়ে বিজয় ও মিঠুন নামে দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) ভোট চলাকালে বিকেল ৩টায় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফকির পাড়ার আব্দুর রহমানের ছেলে বিজয় (১৩) এবং একই এলাকার হান্নান মোল্লার ছেলে মিঠুন মোল্লা।

জানা যায়, উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মন্ডলের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তারা অন্যের নামে ভোট দিতে আসায় পোলিং অফিসারের সন্দেহ হয়। তাদের জিজ্ঞাসাবাদে জালভোটের তথ্য বেরিয়ে আসে।

হাবিল মণ্ডল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, বিকেল ৩টার দিকে নিজেদের পরিচয় গোপন রেখে অন্য দুই ভোটারের পরিচয়ে ভোট দিতে আসে বিজয় ও মিঠুন। আমরা বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে তাদের দুজনকে আটক করি। তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গোয়ালন্দ ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, তাদের বয়স আঠারো বছর না হওয়ায় এখানে তাদের কোনো শাস্তি দেওয়া সম্ভব হয়নি। তাদের রাজবাড়ী শিশু আদালতে প্রেরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

০৭ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ডলারের চাপে বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১১২ দিন অপেক্ষার পর  / এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে দেশে আসছে ‘নর্ডিক’

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

১০

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১১

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

১২

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

১৩

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

১৪

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

১৫

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

১৬

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

১৭

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

১৮

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

১৯

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

২০
X