মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৪, ১০:৪১ এএম
অনলাইন সংস্করণ

ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

হামলার শিকার ব্যবসায়ী শাহ জালাল। ছবি : কালবেলা
হামলার শিকার ব্যবসায়ী শাহ জালাল। ছবি : কালবেলা

কুমিল্লার মুরাদনগরে এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে সঙ্গে থাকা দেড় লাখ টাকা লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (২২ মে) দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানার টনকী ইউনিয়নের চৈনপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর হামলার শিকার ব্যবসায়ী শাহ জালাল বাঙ্গরা বাজার থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার টনকী ইউনিয়নের চৈনপুর গ্রামের মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী শাহ জালাল কোম্পানির এজেন্টকে টাকা দেওয়ার জন্য বাসা থেকে দেড় লাখ টাকা নিয়ে চৈনপুর বাজারে আসেন। এ সময় কোন কিছু বুঝে ওঠার আগেই আরমান ও জুয়েলের নেতৃত্বে ৬-৭ জনের একটি সন্ত্রাসীদল দেশীয় অস্ত্র নিয়ে ব্যবসায়ী শাহ জালালকে পিটিয়ে জখম করে এবং সঙ্গে থাকা বিকাশ প্রেমেন্টের জন্য আনা দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ব্যবসায়ীর স্ত্রী নাজমা আক্তার বলেন, আমার স্বামী টাকা দিতে বাজারে গেছে এমন সময় সন্ত্রাসীরা তাকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই।

টাকা লুটের বিষয়ে অভিযুক্ত আরমান মিয়ার মোবাইলে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি। জুয়েলের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন।

বাঙ্গরা বাজার থানার ওসি সফিউল আলম বলেন, বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১০

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১২

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

১৩

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

১৪

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

১৫

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

১৬

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

১৭

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

১৮

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

১৯

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

২০
X