ছাগলনাইয়া (উপজেলা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পায়ুপথে ব্রাশ দিয়ে নির্যাতন, এখনো ধরা পড়েনি আসামিরা

হাসপাতাল চিকিৎসাধীন নির্যাতনের শিকার কিশোর। ছবি : কালবেলা
হাসপাতাল চিকিৎসাধীন নির্যাতনের শিকার কিশোর। ছবি : কালবেলা

ফেনীর ছাগলনাইয়ায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ফজর আলী তানভীর নামে এক কিশোরের পায়ুপথে টয়লেটের ব্রাশ ঢুকিয়ে নির্যাতনের ঘটনায় এখনো গ্রেপ্তার হয়নি অজ্ঞাতপরিচয় আসামিরা।

শনিবার (২৫ মে) সকালে ভুক্তভোগী কিশোরের মা কালবেলাকে বলেন, সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত আসামিরা ধরাছোঁয়ার বাইরে। ঘটনার দুদিন পর অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে ছাগলনাইয়া থানায় একটি মামলা করি । কিন্তু আসামিরা গ্রেপ্তার হয়নি। এদিকে আমার ছেলে এখনো চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ভুক্তভোগী কিশোরের বড় ভাই আল আমিন বলেন, ছাগলনাইয়া পৌর শহরের বাজারে আমাদের কোনো শত্রু নেই। নির্যাতনের ঘটনার এক সপ্তাহ আগে গ্রামের বাড়িতে রেজাউল নামে এক ব্যক্তির সঙ্গে কথাকাটাকাটি হয়। এ বিষয়ে থানায় সালিশি বৈঠকও হয়েছে। যেটাকে কেন্দ্র করে আমার ছোট ভাইয়ের ওপর এ ধরনের পাশবিক নির্যাতন হতে পারে বলে আশঙ্কা করছি।

মামলা তদন্তকারী ছাগলনাইয়া থানার উপপরিদর্শক (এসআই) রুবেল বলেন, মামলা হওয়ার পর যথানিয়মে পুলিশ তদন্ত নেমেছে। এখন পর্যন্ত মূল আসামিদের চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে আশপাশের সিসি ক্যামেরা থেকে ফুটেজ নিয়ে নির্যাতিত কিশোরকে দেখানো হচ্ছে আসামিদের চিহ্নিত করে দেওয়ার জন্য।

ছাগলনাইয়া থানার ওসি (তদন্ত) মো. ইকবাল হোসেন কালবেলাকে বলেন, নির্যাতনের শিকার ফজর আলীর মায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। দ্রুত আসামিদের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে বলে আশা করছি।

এর আগে শনিবার (১৮ মে) ফেনীর ছাগলনাইয়ায় নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে ফজর আলী তানভীর নামক কিশোরের পায়ুপথে ব্রাশ দিয়ে নির্যাতন করেছে অজ্ঞাত ব্যক্তিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি বাদশাহের খরচে ওমরাহের সুযোগ পাবেন ১০০০ জন

নকল পেলে শিক্ষার্থীর পাশাপাশি কেন্দ্র প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

পুঠিয়ায় পেঁয়াজের বাজারে ধস

চীনা স্বামীর টাকা নিয়ে পালালেন বাংলাদেশি স্ত্রী 

আলোচিত কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

বরিশালে ৩০ যাত্রী নিয়ে খাদে পড়ল বাস

নাভানা গ্রুপের সাজেদুলসহ ৪ জনের জামিন মঞ্জুর

পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত গতিতে বাড়াচ্ছেন কিম জং উন

স্বর্ণের দামে বড় পতন

হত্যা মামলার আসামির গরু বিক্রি করে দিলেন বিএনপি নেতা

১০

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

১১

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

১২

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

১৩

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

১৪

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১৫

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

১৬

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১৭

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

১৮

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

১৯

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

২০
X