ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৯:২১ এএম
আপডেট : ২০ মে ২০২৪, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

পায়ুপথে ব্রাশ দিয়ে কিশোরকে নির্যাতন করলো বখাটেরা

আহত যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা
আহত যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি : কালবেলা

ফেনীর ছাগলনাইয়ায় মসজিদে নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে তারভীর নামে এক কিশোরের পায়ুপথে টয়লেট ব্রাশ ঢুকিয়ে নির্যাতন করেছে বখাটেরা। গুরুতর আহত অবস্থায় কিশোরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৮ মে) দুপুরে ছাগলনাইয়া বাজারের আহমেদ শপিং সেন্টারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কিশোরের বরাতে আহত কিশোরের বড় ভাই আল আমিন কালবেলাকে বলেন, আমার ভাই বাজারের একটি দোকানে কাজ করে। শনিবার দুপুরে বাজারের পাশে একটি মসজিদে নামাজ পড়তে যায়। নামাজ শেষে ফেরার পথে অপরিচিত এক লোক তাকে ডাক দিয়ে দোতলায় একটি বস্তা মাথায় তুলতে সহযোগিতা চায়। সরল মনে ভাই উপকার করতে আহমেদ শপিং সেন্টারের দোতলায় ওঠে। এ সময় পেছন থেকে আরও এক অপরিচিত ব্যক্তি ওঠেন।

তিনি বলেন, ওই দুই ব্যক্তি তার ভাইকে মারধর করে তিনতলায় নিয়ে যায়। সেখানে একটি টয়লেটে নিয়ে তার দুই হাত-মুখ বেঁধে পায়ুপথে ব্রাশ ঢুকিয়ে দেয়। এতে সে গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়ে। তারা টয়লেটের দরজার বাইরে লাগিয়ে চলে যায়।

তারভীরের ভাই আরও বলেন, প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর বাঁধা হাতটি খুলতে পারে তানভীর। এদিকে দোকানের মালিক তার নম্বরে বারবার ফোন দিলেও হাত বাঁধা থাকায় ফোন ধরতে পারেনি। হাত খুলে দোকান মালিককে ফোন ধরে ঘটনা জানায়। পরে দোকানের মালিক টয়লেট থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ছাগলনাইয়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রবিবার (১৯ মে) তার পায়ুপথ থেকে ব্রাশ বের করেন চিকিৎসকরা।

আল আমিন বলেন, আমার ভাইয়ের কোনো শত্রু নেই। হয়তো কোনো খারাপ কাজ করতে না পেরে তারা ভাইকে মেরে ফেলতে পায়ুপথে ব্রাশ ঢুকিয়ে দিয়েছে। বাজারের উত্তর পাশের মার্কেটগুলোতে লোকসমাগম না থাকায় সবসময় বখাটে ও নেশাগ্রস্ত লোকদের আনাগোনা থাকে বেশি। হয়তো কোনো মাদকসেবীর দ্বারা নির্যাতিত হয়েছে।

ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম কালবেলাকে জানান, আমি ঘটনাটি শুনেছি। এখনও থানায় লিখিত অভিযোগ দেয়নি কেউ। ছেলেটা নির্যাতনকারীদের চিনতে পারেনি। তারপরও পুলিশ তদন্ত করছে, কারা এ ঘটনা ঘটিয়েছে। তাদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১০

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১১

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১২

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৩

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৪

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৫

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৬

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৭

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৮

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৯

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

২০
X