তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৮:০৪ পিএম
আপডেট : ২৫ মে ২০২৪, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ
ঘূর্ণিঝড় রেমাল

জোয়ারের পানিতে বরগুনার নিম্নাঞ্চল প্লাবিত

অতি জোয়ারের প্রভাবে উপকূলীয় জেলা বরগুনার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ছবি : কালবেলা
অতি জোয়ারের প্রভাবে উপকূলীয় জেলা বরগুনার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ছবি : কালবেলা

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরগুনার ৩টি প্রধান নদী বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীর পানি স্বাভাবিক উচ্চতার থেকে ৩ ফুট বেশি উচ্চতায় প্রবাহিত হয়েছে। অতি জোয়ারের প্রভাবে উপকূলীয় জেলা বরগুনার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

পায়রা নদী ও বিষখালী নদীতে অবস্থিত দুটি ফেরিঘাট জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় যানবাহন ও মানুষ চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বরগুনা বিষখালী, পায়রা ও বলেশ্বর নদীর পানি স্বাভাবিক সময়ের তুলনায় শনিবার ৩ ফুট বেশি উচ্চতায় প্রবাহিত হয়েছে। এর ফলে উপকূলীয় এলাকার চরাঞ্চল ও নিম্নাঞ্চল।

জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে বসবাসরত মানুষের ঘরবাড়ি তলিয়ে গেছে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

জোয়ারের প্রভাবে বরগুনা সদর উপজেলার পোটকাখালী, বাওয়ালকার, মাঝেরচর, ডালভাঙা। তালতলি উপজেলার নিশানবাড়িয়া, ফকির হাট, সোনাকাটা, নিদ্রাসকিনা, তেঁতুলবাড়িয়া, আশার চর, নলবুনিয়া, তালুকদারপাড়া, চরপাড়া, গাবতলী, মৌপাড়া, ছোটবগী। আমতলী উপজেলার ঘোপখালী, বালিয়াতলী, পশুরবুনিয়া, আড়পাঙ্গাশিয়া, পশ্চিম আমতলী, ফেরিঘাট, পুরাতন লঞ্চঘাট, আমুয়ার চর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে এসব এলাকার বাসিন্দারা।

সরেজমিনে বরগুনা সদর উপজেলার দুটি ফেরিঘাট ঘুরে দেখা গেছে, পায়রা নদীর ফেরির গ্যাংওয়ে পানিতে তলিয়ে গেছে। মানুষ হাঁটু পরিমাণ পানি ডিঙিয়ে সড়কে উঠছে। যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। বিষখালী নদীতেও জোয়ারের পানিতে বড়ইতলা-বাইনচককি ফেরিঘাট তলিয়ে যাওয়ায় দুই প্রান্তে যানবাহন আটকা পড়েছে, এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

এ ছাড়া খেয়া পারাপারে যাত্রীরা দুর্ভোগে পড়েছে। বড়ইতলা বাইনচটকি ফেরিঘাটের খেয়াচালক শহিদুল ইসলাম বলেন, গত তিন দিন ধরে নদীতে অস্বাভাবিক জোয়ারের পানি বাড়ছে এতে দুর্ভোগে পড়েছে খেয়া পারাপারের যাত্রীরা। ছাত্রীদের ওঠাতে নামাতে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফেরিঘাটের রাস্তা যদি উঁচু করে নির্মাণ করা হতো তাহলে জোয়ারের পানিতে আমাদের দুর্ভোগ পোহাতে হতো না।

তালতলির গাবতলী গ্রামের ধলু মিয়া বলেন, ঘূর্ণিঝড় রেমাল জোঁ তে পানি বৃদ্ধি পেয়ে পায়রা নদী সংলগ্ন চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চরে বসবাসরত মানুষেরা উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।

আমতলীর পৌর শহরের আমুয়ার চর গ্রামের আম্বিয়া বেগম বলেন, জোয়ারের পানিতে ঘর তলিয়ে গেছে।

এ বিষয়ে বরগুনার পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক মো. মাহতাব হোসেন বলেন, গত কয়েক দিনের তুলনায় শনিবার জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখন পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি।

বরগুনার জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, দুপুরে বরগুনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা আহ্বান করা হয়েছে। এ সভার মাধ্যমে আমরা ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় রেমাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত মাসের সর্বনিম্নে স্বর্ণের দাম, আরও কমতে পারে যেসব কারণে

আ.লীগের মিছিলে গেলেই অর্ধেক মাসের বেতন, ১৫ দিনেই জামিনের নিশ্চয়তা!

তাপপ্রবাহে বিপর্যস্ত ইতালি: একদিনেই ৪ জনের মৃত্যু, সতর্কতা জারি

দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল যুবকের

দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

ক্লিন শিটের রেকর্ড গড়ে ও চেকিয়ার বিদায়ঘণ্টা বাজিয়ে নকআউটে মেক্সিকো

চট্টগ্রাম বন্দরের অকশন শেডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ইরান ইস্যুতে উপসাগরীয় মিত্রদের স্বার্থ রক্ষার আশ্বাস যুক্তরাষ্ট্রের

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীন-বাংলাদেশের ঐকমত্য

১০

ভেনেজুয়েলায় বিধ্বংসী পরিস্থিতির আশঙ্কা ট্রাম্পের, সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

১১

‘মসজিদের মাইকে ঘোষণা’ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

১২

ভেনেজুয়েলায় শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

১৩

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

১৪

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

১৫

অনন্য হ্যাটট্রিক রেকর্ডের কাছে ভিনিসিয়ুস, গড়লেন অসাধারণ কীর্তি

১৬

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

১৭

পিপলস ইনস্যুরেন্সের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

১৮

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

১৯

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

২০
X