ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৪, ১০:৩৩ এএম
অনলাইন সংস্করণ

ছেলের হাতে বাবা খুন, খুনি গ্রেপ্তার

গ্রেপ্তার বিষু সরকার। ছবি : কালবেলা
গ্রেপ্তার বিষু সরকার। ছবি : কালবেলা

রাজধানীর ডেমরায় তৃতীয় বিয়ে করতে বাধা দেওয়ায় বাবাকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় পলাতক খুনি বিষু সরকারকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানাধীন মদনপুর থেকে প্রযুক্তি ও পুলিশের গোয়েন্দা নজরদারির মাধ্যমে ডেমরা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

সোমবার (২৭ মে) সোমবার সকাল সোয়া ১০টার দিকে স্টাফ কোয়াটার সংলগ্ন দেউল্লা এলাকায় এ খুনের ঘটনা ঘটে। রাতে বিষুর বিরুদ্ধে থানায় মামলা করেন তার মা গীতা রানী সরকার। নিহত উমেশ ওই এলাকার মৃত সুরেশ চন্দ্র সরকারের ছেলে।

উল্লেখ্য, সোমবার পারিবারিক বিভিন্ন বিষয়সহ তৃতীয় বিয়েতে বাধা দেওয়ায় কথাকাটাকাটির একপর্যায়ে বাবা উমেশ সরকারকে ছুরিকাঘাত করে ছেলে বিষু। খবর পেয়ে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক দুপুর ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ডেমরা থানার ওসি জহিরুল ইসলাম বলেন, বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করার পর বিষু বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়ায়। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের আসামিকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১০

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১১

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১২

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৩

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৪

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৫

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৬

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৭

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

১৮

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

১৯

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

২০
X