ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৪, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

জালভোট দিতে গিয়ে ফেনীতে আটক ৯

ফেনী জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
ফেনী জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জালভোট দেওয়ার চেষ্টা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ফেনীতে ৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (২৯ মে) ভোট শুরুর পর ফেনী সদরের কয়েকটি কেন্দ্র থেকে আটজন ও দাগনভূঞা থেকে একজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, জালভোট দেওয়ার চেষ্টা ও কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ফেনী সদর উপজেলার ফেনী সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ছয়জনকে আটক করা হয়েছে।

অপরদিকে ফেনী পিটিআই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মিজানুর রহমান জানান, ফেনী পিটিআই কেন্দ্রে জালভোট দিতে গিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হাতে ধরা পড়ে দুজন। এ ছাড়া দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর মডেল ইউনিয়নের গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট প্রদানের সময় মারুফ হোসেন (১৮) নামে এক যুবককে আটক করেছে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট। তবে তাদের সবার নাম জানা যায়নি।

ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম ৯ জনকে আটকের তথ্য নিশ্চিত করে জানান, জাল ভোট ও বিশৃঙ্খলার অভিযোগে তাদেরকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১০

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১১

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১২

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৩

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৪

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৫

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৬

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৭

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৮

ইতিহাসের এই দিনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X