আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী সহিংসতায় বাড়ি ভাঙচুর, আহত ৫

 নির্বাচনী সহিংসতায় আনোয়ারায় বাড়ি ভাঙচুর। ছবি : কালবেলা
 নির্বাচনী সহিংসতায় আনোয়ারায় বাড়ি ভাঙচুর। ছবি : কালবেলা

চট্টগ্রামের আনোয়ারায় তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন শেষে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে। এ সময় মারামারিতে ৫ জন আহত ও একটি ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বুধবার (২৯ মে) ভোট গণনা শেষে উপজেলার রায়পুর ইউনিয়ন ও পরৈকোড়া ইউনিয়নে এসব ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, বুধবার উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্বগহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে দোয়াত-কলম প্রতীকের সমর্থকরা আনারস প্রতীকের সমর্থকদের ওপর হামলা করে। এ সময় আনারস প্রতীকের সমর্থক ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সদরুল আমিন, মোহাম্মদ হাসান ও মো. এনাম গুরুতর আহত হয়। আহত মো. এনাম এখনো একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

অপর দিকে পরৈকোড়া ইউনিয়নের মাহাতা ৫নং ওয়ার্ডে আনারস প্রতীকের সমর্থকরা আনোয়ার সাহাদাত নামে এক দোয়াত-কলম প্রতীকের সমর্থকের বাড়িতে হামলা ও ভাঙচুর করে। হামলায় আনোয়ারা ও তার ছোট ভাই আনোয়ারা সাদেক আহত হয়। এ সময় বাড়িতে লুটপাট করে বলেও জানায় ভুক্তভোগী আনোয়ার সাদেক।

আনোয়ারা থানার ওসি মহিউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন শেষে হামলা ও ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এসব ঘটনায় কোনোপক্ষ অভিযোগ করেনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১০

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১১

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১২

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৩

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৪

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৫

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৬

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৭

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৮

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

১৯

হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে হামলা

২০
X