লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৪, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি, ট্রেনের নিচে কলেজছাত্রী

ট্রেনে কাটা পরে নিহত মরদেহ দেখতে উৎসুক জনতা। ছবি : কালবেলা
ট্রেনে কাটা পরে নিহত মরদেহ দেখতে উৎসুক জনতা। ছবি : কালবেলা

প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক কলেজছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার আদর্শপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রীর নাম আয়েশা সিদ্দিকি আঁখি (১৮)। আয়েশা উপজেলার কাশীরাম মেডিকেল মোড় এলাকার মেয়ে জাহাঙ্গীর হোসেনে মেয়ে। সে কালিগঞ্জ করিম উদ্দিন পাবলিক কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বুড়িমাড়ী থেকে ছেড়ে আসা পার্বতীপুর লোকাল ট্রেনটি কাকিনা স্টেশনে প্রবেশের সময় আয়েশা টেনের নিচে ঝাঁপ দেয়। এতে তার মাথা দ্বিখণ্ডিত হয়ে মারা যায়।

নিহতের পরিবারের অভিযোগ, স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। এরপর ওই যুবক কিছু অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিলে সে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।

নিহত আয়েশার বড় ভাই সুমন মিয়া বলেন, আমার ছোট বোনকে তহিদ হাসান নামে এক ছেলে সব সময় ব্ল্যাকমেইল করত। ওই ছেলের সব সময় আমার বোনের কাছ থেকে টাকা পয়সা নিত। সে ফেসবুকে ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। আমরা মান-সম্মানের ভয়ে কিছু বলতে পারিনি। এ কারণে তার ছোট বোন আত্মহত্যা করেছে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে কালিগঞ্জ থানার ওসি ইমতিয়াজ বলেন, কী কারণে কলেজছাত্রী আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১০

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১১

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১২

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৩

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৪

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৫

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৬

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৭

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৮

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৯

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

২০
X