ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

পিস্তলসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

পুলিশের হাতে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. জজ মিয়া। ছবি : কালবেলা
পুলিশের হাতে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. জজ মিয়া। ছবি : কালবেলা

ময়মনসিংহে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ জজ মিয়া নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ জুন) দুপুরে জজ মিয়াকে অস্ত্র আইনে করা মামলায় ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

মো. জজ মিয়া ময়মনসিংহ নগরের ২৩ নম্বর ওয়ার্ডের সুতিয়াখালী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। তিনি মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে শনিবার (৮ জুন) রাতে খবর আসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের খামার রোডের পুরাতন নিরাপত্তা জোন-৩ এর পুরাতন একটি ভবনে আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে একটি সন্ত্রাসী দল। পুলিশর একটি দল সেখানে গেলে দৌড়ে পালানোর সময় জজ মিয়াকে আটক করা হয়।

তিনি বলেন, আটকের পর তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটির বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি সে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের উৎস, ক্রেতা, বিক্রেতা এবং ব্যবহার সম্পর্কে জানতে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে সাত দিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছে। এ মামলার অপর অভিযুক্তকেও গ্রেপ্তারে চেষ্টা চলছে।

ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আউয়াল মিন্টু বলেন, জজ মিয়া মহানগর স্বেচ্ছাসেবক লীগ কমিটির সদস্য। তবে সে রাজনীতিতে সক্রিয় নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলবে চাঁদাবাজি মামলায় ৩ জন কারাগারে

ছাদ বাগান / বছরে আয় ১২ লাখ টাকা, পেলেন জাতীয় পুরস্কার

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন

নিজের মেয়েকে হত্যা, লোমহর্ষক জবানবন্দি বাবার

সরকারি সার পাচার মামলায় কারাগারে বিএনপি নেতা

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. জনির ত্রাণ বিতরণ

বাড়ির উঠানে খেলার সময় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কর্মসূচি

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

১০ বছরের খুদে ফুটবলার রওশন যেন আরেক মেসি!

১০

মাদকের টাকা না পেয়ে হত্যার চেষ্টা, ছেলেকে পুলিশের হাতে দিলেন মা

১১

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

১২

লোকালয়ে ঢুকে শিয়ালের কামড়, শিশু ও নারীসহ আহত ১৪

১৩

ঢাবিতে জলাবদ্ধতা, বিদ্যুৎহীন দুই ছাত্রী হল

১৪

বিশ্বকাপে কোন দল কী পরিমাণ অর্থ পাচ্ছে?

১৫

অথৈ পানির দিকে অবুঝ দৃষ্টি, মৃত্যুঝুঁকিতে বন্যাকবলিত এলাকার শিশুরা

১৬

উত্তরা ব্যাংকের দ্বিতীয় আঞ্চলিক প্রধান সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১৭

স্ত্রীর স্বীকৃতি চাইতে গিয়ে মারধরে অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

১৮

বাখরাবাদ গ্যাসের সাবেক কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড

১৯

প্রধানমন্ত্রীর নির্দেশে সন্দ্বীপে ত্রাণ দিচ্ছেন বিএনপি নেতা মিল্টন

২০
X