বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বাগেরহাটে এবার প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ৮১২ পরিবার

প্রধানমন্ত্রীর উপহারের ঘর। ছবি : কালবেলা
প্রধানমন্ত্রীর উপহারের ঘর। ছবি : কালবেলা

‘মুজিবর্ষ উপলক্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা অনুযায়ী দেশের অন্যান্য জেলার মতো এবার বাগেরহাটে আরও ৮১২ ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছে ২ শতাংশ জমিসহ ঘর। তাদের কাছে এসব ঘর হস্তান্তর করা হবে। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব জমি ও ঘর হস্তান্তর করবেন। আশ্রয়ণ কেন্দ্রে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উপকারভোগীদের সঙ্গে কথা বলবেন তিনি।

সোমবার (১০ জুন) দুপুরে ৫ম পর্যায়ের দ্বিতীয় ধাপে জমি ও ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন।

তিনি জানান, দুই রুমের পাকা টিনসেড প্রতিটি ঘর নির্মাণে খরচ হয়েছে ৩ লাখ ৪ হাজার ৫০০ টাকা। এবার ৫ম পর্যায়ের দ্বিতীয় ধাপে বাগেরহাটের রামপাল বাদে ৮টি উপজেলায় ৮১২ পরিবারের মাঝে ঘরের দলিল ও চাবি তুলে দেওয়া হবে। এর মধ্যে বাগেরহাট সদর ১০৭, কচুয়া ১০১, চিতলমারী ৭৯, ফকিরহাট ১০৭, মোল্লাহাট ৮, মোরেলগঞ্জ ৫০, শরণখোলা ১৬০, মোংলা ২০০ পরিবার রয়েছে। এ নিয়ে বাগেরহাট জেলায় মোট ৫ হাজার ২৫টি ভূমি ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দ বিশ্বাস, সদর ইউএনও মো. রাশেদুজ্জামান, বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, সাবেক সভাপতি নীহার রঞ্জন সাহা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় স্পেনের নিন্দা

বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর আরও এক নতুন ইতিহাস

মেয়াদ বাড়লো ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের, বিজয়ীদের পুরস্কার দিল এসিআই

বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. এইচ. খানের স্মরণে দোয়া মাহফিল

নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জনের অপসারণ দাবি, কক্ষে তালা দিয়ে বিক্ষোভ

শক্তিশালী গল্পেই কাজ করতে চান সাদিয়া আয়মান

ডিপজলের বিরুদ্ধে মামলা 

ইউরোপের বিভিন্ন দেশ ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফোক স্টুডিও বাংলায় কাজল আরিফের ‘তোর পিরিতের বিষে’

১০

বন্যাদুর্গত ২ শতাধিক পরিবারকে খতমে নবুওয়তের সহায়তা

১১

গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ

১২

নির্ভরা

১৩

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

১৪

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

১৫

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

১৬

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

১৭

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

১৮

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

১৯

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

২০
X