বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ঠাকুরগাঁও প্রত‌নি‌ধি
প্রকাশ : ১০ জুন ২০২৪, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও‌য়ে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু

ঠাকুরগাঁও জেলার ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
ঠাকুরগাঁও জেলার ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

ঠাকুরগাঁও‌য়ে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) সকাল ১০টা থে‌কে সন্ধ‌্যা ৭টা‌ পর্যন্ত জেলা সদরের বি‌ভিন্ন এলাকায় পৃথক এ দুর্ঘটনাগুলো ঘটে।

পুলিশ জানায়, সকালে সদরের খোঁচাবা‌ড়ি এলাকায় দিনাজপুর থেকে ছেড়ে আসা এক‌টি ট্রাকের সঙ্গে ট্রলির মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্রাকের সহকারী রুবেল রানার (৩০) মৃ‌ত‌্যু হয়।

এ ছাড়া মোটরসাইকেলযোগে পরীক্ষা দিয়ে ফেরার পথে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী কাউসার আলী না‌মে একজনের মৃত‌্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

দুপুরে শহরের শা‌ন্তিনগর মহল্লায় শ্বশুড় বা‌ড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মো. শা‌হিনুর আলম (২৮) নামে এক যুবকের মৃত‌্যু হয়। তি‌নি সদরের বা‌লিয়া‌র হা‌ট এলাকার বা‌সিন্দা।

পু‌লিশ জানায়, সন্ধ‌্যায় পলিটেকনিক ইনস্টিটিউটের পরীক্ষা‌ শেষে মোটরসাইকেলযোগে বা‌ড়ি ফির‌ছিলেন ইসমাইল হোসেন (২০), কাউসার আলী (২০) ও মেরাজ (২০) নামে একই ইনস্টিটিউটের তিন শিক্ষার্থী। এ সময় সদরের বটতলা বকশেরহাট পাকা রাস্তায় ব্রিজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা এক‌টি সিএনজি অটো‌রিকশা মোটরসাই‌কেল‌টি‌কে ধাক্কা দেয়। এ সময় ব্রিজের রে‌লিংয়ে ধাক্কা লেগে গুরুতর আহত হয় ওই তিন সহপাঠী। পরে তা‌দের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চি‌কিৎসক কাউসার আলীকে মৃত ঘোষণা করেন।

সদর থানার ও‌সি এ‌বিএম ফি‌রোজ ওয়া‌হিদ বলেন, পৃথক তিন‌টি ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X