নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৪, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

পূর্বশত্রুতার জেরে বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা

নিহত বৃদ্ধের বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
নিহত বৃদ্ধের বাড়িতে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

নওগাঁর সদর উপজেলার নিজ বাড়ির সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নাজিম উদ্দীন ফকির নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। সোমবার (১১ জুন) রাতে বিলভবানীপুর শুকুরের মোড় থেকে নিজ বাড়িতে যাওয়ার সময় ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

নিহত নাজিম উদ্দীন ফকির উপজেলার শিকারপুর ইউনিয়নের বিলভবানীপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মাতব্বর ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, নিহত নাজিম উদ্দীন সোমবার রাত ১১টার দিকে বিলভবানীপুর শুকুরের মোড় থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। বাড়ির সামনে পৌঁছালে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত নাজিম উদ্দীন প্রায় ৮-৯ মাস আগে একটি গ্রাম্যসালিশ করেছিলেন এলাকায়। সেই সালিশে অর্থ জরিমানা করেন তিনি। এ গ্রাম্যসালিশকে কেন্দ্র করে তার ওপর ক্ষিপ্ত ছিল একপক্ষ। তৈরি হয়েছিল শত্রুতা। সেই শত্রুতা থেকে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছেন অনেকে। তবে সঠিক তদন্তের মাধ্যমে বিষয়টি খোলাসা হবে বলেও আশা করছেন স্থানীয়রা।

নওগাঁ সদর মডেল থানার ওসি জাহিদুল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এরপর মরদেহটি পুলিশের হেফাজতে নেওয়া হয়। কোনো পূর্বশত্রুতা থেকে এ হত্যাকাণ্ড হতে পারে।

তিনি বলেন, ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা করেছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। খুব দ্রুতই আসামিরা ধরা পড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

তীব্র ভাঙন / ১৫ দিনে নদীগর্ভে ১৯ বাড়ি

খামে‌নির মরদেহ পৌঁছেছে পবিত্র শহর কোমে

মরক্কোয় আইএসের হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ১০

দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্র

০৭ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন

ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ডলারের চাপে বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১১২ দিন অপেক্ষার পর  / এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে দেশে আসছে ‘নর্ডিক’

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১১

এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম

১২

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগাল কোচের পদত্যাগ

১৩

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

১৪

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

১৫

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

১৬

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

১৭

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

১৮

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

১৯

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

২০
X