টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০২:০৭ এএম
অনলাইন সংস্করণ

কক্সবাজারে অস্ত্রসহ ২ রোহিঙ্গা গ্রেপ্তার

গ্রেপ্তার দুই আসামি। ছবি : কালবেলা
গ্রেপ্তার দুই আসামি। ছবি : কালবেলা

কক্সবাজার টেকনাফের গহীন পাহাড়ে অপহরণকারীদের আস্তানায় অভিযান চালিয়ে অপহৃত দুই এনজিওকর্মীকে উদ্ধার করেছে পুলিশ ও গ্রামবাসী। এসময় অস্ত্রসহ চক্রের সদস্য দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ জুলাই) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। টেকনাফ মডেল থানার ওসি জোবাইর সৈয়দ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার দুই রোহিঙ্গা হলেন নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের আই ব্লকের সৈয়দ হোছনের ছেলে সেলিম প্রকাশ ছলিম (৩৩) এবং এমআরসি-২৯৩৭১-সি, শেড-৫০৩/২, এর রশিদ আহমদের ছেলে মো. জসিম (১৯)। এসময় তাদের কাছ থেকে দুটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া যায়।

শুক্রবার (২১ জুলাই) ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের শালবাগানের পানি শোধনাগারে পানি সরবরাহের জন্য ইঞ্জিন চালু করতে গেলে এনজিওর দুই কর্মী অপহরণের শিকার হন। খবর পেয়ে থানা পুলিশের একাধিক টিম ও স্থানীয় গ্রামবাসী অপহৃতদের উদ্ধারে গহীন পাহাড়ে ডাকাতদের আস্তানায় অভিযান চালায়।

অভিযানে আস্তানা থেকে কার্তুজের খোসা, লোহার শিকল, হেসকো ব্লেড, হাতুড়ি, প্লাস, রেঞ্জ, স্ক্রু ড্রাইভার, টর্চ লাইট, স্প্রে ক্যান, ইলাস্টিক, সিসার তৈরি জালের গুলতি (গুটি) এবং নীল রংয়ের কাপড়ের ব্যাগ উদ্ধার করে পুলিশ।

ওসি জোবাইর সৈয়দ বলেন, অপহরণের শিকার হন এনজিও ফোরাম নামে একটি বেসরকারি সংস্থার দুই কর্মী মোহাম্মদ হাছান (৫৫) ও সাইফুল ইসলাম (১৯)।

তিনি জানান, এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। একটি অপহৃত দুই এনজিওকর্মীকে উদ্ধারের ঘটনায় মামলা করেছেন তারা। অপরটি অস্ত্রসহ চক্রের সদস্য দুই রোহিঙ্গাকে গ্রেফতারের ঘটনায় মামলা করেছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১০

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১১

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১২

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৩

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১৪

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৫

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৬

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৭

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৮

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৯

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

২০
X