নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৪, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে নদী থেকে ইট বাঁধা অজ্ঞাত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে নদী থেকে ইট বাঁধা অজ্ঞাত এক মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জে নদী থেকে ইট বাঁধা অজ্ঞাত এক মরদেহ উদ্ধার। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদী থেকে ১৬টি ইট বাঁধা অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নিহতের মুখ পঁচে যাওয়ায় তার পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করতে পারেনি পুলিশ।

জেলার বক্তাবলী ফাঁড়ির নৌপুলিশের ইনচার্জ ইন্সপেক্টর শাহ জালাল বিষয়টি নিশ্চিত করেন।

বুধবার (১২ জুন) বিকেলে ফতুল্লার বক্তাবলী ফাঁড়ির নৌপুলিশ মরদেহটি ভাসমান অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে বক্তাবলী ফাঁড়ির নৌপুলিশের ইনচার্জ ইন্সপেক্টর শাহ জালাল জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে সংবাদ পেয়ে রাজা মিয়ার ইটভাটার কাছে ধলেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় ৫০ বছর বয়সের অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের সঙ্গে বাঁধা দুই বস্তা ভর্তি ইট পাওয়া গেছে।

ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অজ্ঞাত ব্যক্তিকে হত্যা করে লাশ গুমের জন্য বস্তায় ইট ভরে নদীতে ডুবিয়ে দিয়েছিল। আশা করি, পরিচয় পাওয়া গেলে হত্যাকারীদেরও শনাক্ত করা যাবে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রযুক্তির মাধ্যমে নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোমে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা

একাদশে বড় পরিবর্তন, নকআউটের লড়াইয়ে কেপ ভার্দে-সৌদি আরব

ভাগ্য নির্ধারণী ম্যাচে মাঠে নামছে স্পেন-উরুগুয়ে, একাদশে যারা

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে আগুন, নিহত ২

ভারতকে বিচারের মুখোমুখি করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

৩ দেশের নাগরিকদের সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে দিল সেনেগাল

নরওয়েকে ৪-১ গোলে হারাল ফ্রান্স

ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ে ভিনিসিয়াসের বড় লাফ, মেসির অবস্থান কোথায়?

১০

পেলের রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

১১

লাল কার্ডে বিপর্যস্ত ইরাক, প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

১২

বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক করলেন দেম্বেলে, প্রথমটি কার?

১৩

হ্যাটিট্রক করে দেম্বেলের নতুন ইতিহাস

১৪

রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

১৫

৩-১ গোলে এগিয়ে ফ্রান্স

১৬

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, আগেভাগেই জানিয়ে চমকে দিল এআই

১৭

দেম্বেলের জোড়া গোলে এগিয়ে ফ্রান্স

১৮

হলান্ডকে ছাড়াই মাঠে নামছে নরওয়ে, চার পরিবর্তনে ফ্রান্স

১৯

জাবির সিনেটে শূন্য থাকবে ২ আসন

২০
X