রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

৩৪৮ মণ ভিজিএফ কর্মসূচির চাল উদ্ধার

অভিযান চালিয়ে ৩৪৮ মণ ভিজিএফের চাল উদ্ধার করেছেন ইউএনও মো. তানভীর আহমেদ। ছবি : কালবেলা
অভিযান চালিয়ে ৩৪৮ মণ ভিজিএফের চাল উদ্ধার করেছেন ইউএনও মো. তানভীর আহমেদ। ছবি : কালবেলা

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন সংলগ্ন বাজার থেকে ৩৪৮ মণ ভিজিএফের চাল উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর আহমেদ।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের পাশে বাজারের কয়েকটি দোকানঘরে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

সরকারি সিল সংবলিত পাটের এবং প্লাস্টিকের বস্তায় রাখা প্রায় ২৭৯ বস্তা চাল উদ্ধার করা হয়। প্রতি বস্তায় প্রায় ৫০ কেজি করে চাল ছিল। মোট চালের পরিমাণ ৩৪৮ মণ।

ইউপি সচিব আতাউর রহমান মন্ডল, ট্যাগ অফিসার আবুল হোসেন এবং মোহনগঞ্জ ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শাহ আলম স্বাক্ষরিত একটি তালিকায় দেখা গেছে জব্দকৃত ১২২ বস্তা চাল পরিষদের স্টোরে জমা করা হয়েছে। বাকি ১৫৭ বস্তা চাল দোকান ঘরে রেখে সিলগালা করে দেওয়া হয়েছে।

মোহনগঞ্জ ইউনিয়নে চাল বিতরণের দায়িত্বে থাকা উপজেলা দারিদ্র্যবিমোচন কর্মকর্তা আবুল হোসেন কালবেলাকে বলেন, ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান আনোয়ার হোসেন উপস্থিত না থাকায় আমি পৌঁছার আগেই মাসুদ নামে এক যুবক চাল বিতরণ শুরু করেন। একটি ভ্যানে করে চালের বস্তা নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে পৌঁছে বাজারে অভিযান চালিয়ে গোডাউন সদৃশ দোকান থেকে চালগুলো জব্দ করেন। উদ্ধারকৃত চালগুলো সরকারি সিল সংবলিত প্লাস্টিক এবং পাটের বস্তায় ছিল।

৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য শাহ আলম বলেন, আজ বর্তমান আনোয়ার হোসেন চেয়ারম্যান পরিষদে উপস্থিত ছিলেন না। চেয়ারম্যানের চাচাতো ভাই মাসুদ ও সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করছিলেন। এক ছেলে ভ্যানে করে সরকারি চাল নিয়ে যাওয়ার সময় জনগণ আটক করেন। পরে বাজারের দোকানঘরে তল্লাশি চালিয়ে মোট ২৭৯ বস্তা চাল উদ্ধার করা হয়। চাল উদ্ধারে সহায়তা করায় সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু ও তার ভাই রুহুল আমিন পরিষদের ভেতরে নিয়ে আমাকে মারধর করেছেন।

মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। জানা গেছে, তিনি ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে যে ফোন নম্বর দিয়েছেন সেটি কখনো খোলা রাখেন না। এ ছাড়া সাবেক চেয়ারম্যানকেও ফোনে পাওয়া যায়নি।

চাল জব্দের ব্যাপারে জানতে চাইলে রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর আহমেদকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইদুল আরীফ কালবেলাকে বলেন, বিষয়টি তদন্ত করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। যারাই এ কাজের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১০

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১১

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৩

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৪

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৫

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৬

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৭

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৮

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৯

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

২০
X