মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুন ২০২৪, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

বন্যা পরিস্থিতিতে যোগাযোগ বিচ্ছিন্ন সুনামগঞ্জের ৬ ইউনিয়ন

পানির নিচে তলিয়ে গেছে নামগঞ্জের দোয়ারাবাজারের সড়ক। ছবি : কালবেলা
পানির নিচে তলিয়ে গেছে নামগঞ্জের দোয়ারাবাজারের সড়ক। ছবি : কালবেলা

১৫ দিনের ব্যবধানে ভারি বর্ষণ আর পাহাড়ি ঢলে আবারও সুনামগঞ্জের দোয়ারাবাজারের সড়ক পানির নিচে তলিয়ে গেছে, প্লাবিত হচ্ছে উপজেলার নিম্নাঞ্চল। টানা কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকায় আর পাহাড়ি ঢলের কারণে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে সুরমা, চেলা, খাসিয়ামারা ও চিলাই নদীর পানি। পানি বৃদ্ধি পাওয়ায় গ্রামের নিম্নাঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সদরের সঙ্গে ছয়টি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

দোয়ারাবাজার-বোগলাবাজার শরীপপুর গ্রামের পাশের সড়ক ও দোয়ারাবাজার-বাংলাবাজার ব্রিটিশ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। সুরমা-লক্ষিপুর-বোগলাবাজার-বাংলাবাজার-নরসিংপুর-দোয়ারাবাজার সদর ইউনিয়নের। ইউনিয়নগুলোর প্রায় শতাধিক গ্রামের মানুষ এখন পানিবন্দি রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে প্রবল বেগে প্রবেশ করছে পাহাড়ি ঢলের পানি।

গত শুক্রবার ও শনিবার সকালে সীমান্তবর্তী এলাকায় পাহাড়ি ঢলের কারণে নোয়াগাঁও বেড়িবাঁধ, ইদ্রিছপুর বেড়িবাঁধ ও বোগলাবাজার ইউনিয়নের বিজিবি ক্যাম্পের পাশে বেড়িবাঁধ ভেঙে প্রায় ২০টি গ্রামের বাড়িঘরে পানি ওঠে। বোগলাবাজার ইউনিয়নের কইয়াজুড়ি, পেকপাড়া, বাগাহানা, বোগলা, লক্ষিপুর ইউনিয়নের নোয়াগাঁও, দৌলতপুর, ইদ্রিছপুরের বাঁধ ভাঙায় বক্তারপুর, খাগুরা, মহব্বতপুর, বহরগাঁও গ্রামে পানি ঢুকে শতাধিক বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোথায় কোনো বড় ধরনের ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোট ১৭ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুতসহ আগাম সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামের সুরমা নদীর পাড়ের বাসিন্দা মো. সিরাজ উদ্দিন বলেন, একদিকে রাত পোহালেই ঈদুল আজহার কোরবানির জন্য প্রস্তুতি নিতে হচ্ছে, অন্যদিকে ঘরের বারান্দায় পানি উঠেছে। কোরবানি দেওয়ার জন্য আনা গরু কোথায় রাখবো তা নিয়ে সমস্যায় আছি। পানি যদি আরও বেড়ে যায় তাহলে বড় সমস্যায় পড়ে যাব।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেহার নিগার তনু বলেন, টানা কয়েক দিনের বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে উপজেলার কয়েক জায়গায় বেড়িবাঁধ ভেঙে কয়েকটি বাড়ি ঘরের ক্ষয়ক্ষতি হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের ১৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত আছে। কোনো ধরনের সমস্যা হলে আমাদের হট লাইন নম্বর ২৪ ঘণ্টা খোলা রয়েছে। এ ছাড়াও তাৎক্ষণিক যেকোনো এলাকায় পৌঁছার ব্যবস্থা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১০

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১১

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১২

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৪

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৫

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৬

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৭

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৮

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

২০
X