মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৫:২৬ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১০:০১ এএম
অনলাইন সংস্করণ

কেশবপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

যশোরে উঠান বৈঠক। ছবি : কালবেলা
যশোরে উঠান বৈঠক। ছবি : কালবেলা

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বুধবার (১৩ আগস্ট) বিকেলে ওয়ার্ডের যুবদল নেতা ইউনুস আলীর বাড়িতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রেহেনা আজাদ।

তিনি বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা এবং মানুষের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রূপরেখা দিয়েছেন। এই ৩১ দফা বাস্তবায়ন হলে মানুষের কথা বলার অধিকার থাকবে, নারীদের অধিকার নিশ্চিত হবে। নিশ্চিত হবে দেশের মানুষের স্বাস্থ্যসেবা।

এ সময় তিনি আগামী জাতীয় নির্বাচনে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ধানের শীষে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য দেন মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মুস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক ইউসুফ আলী ঢালী, যশোর জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক নাজমা সুলতানা।

এছাড়া আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি নেতা কামরুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু, পৌর মহিলা দলনেত্রী রেক্সনা খাতুন প্রমুখ।

এ সময় ওয়ার্ড বিএনপির নেতারাসহ ওয়ার্ডের শতাধিক মহিলা কর্মী উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X