কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০২:৩৫ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১০:৩৪ এএম
অনলাইন সংস্করণ

রাহুল গান্ধীকে হত্যার হুমকি

ভারতীয় কংগ্রেস নেতা ও সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত
ভারতীয় কংগ্রেস নেতা ও সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত

ভারতীয় কংগ্রেস নেতা ও সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি আদালতে অভিযোগ করেছেন।

বুধবার (১৩ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অভিযোগে রাহুল গান্ধী বলেন, বিজেপির দুই সংসদ সদস্য তাকে সতর্ক করে বলেন— তার পরিণতিও দাদি ইন্দিরা গান্ধীর মতো হতে পারে।

আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করা হয়, ২০২২ সালে অনুষ্ঠিত ‘ভারত জোড়ো যাত্রা’র সময় হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকরকে নিয়ে রাহুল গান্ধীর একটি মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হয়। ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়। গত ২৪ জুলাই সেই মামলায় জামিন পান তিনি।

রাহুল গান্ধীর আইনজীবী মিলিন্দ পাওয়ার জানান, কংগ্রেসের পক্ষ থেকে আদালতে একটি পৃথক আবেদন জমা দেওয়া হয়েছে, যাতে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং হুমকির প্রসঙ্গ তুলে ধরা হয়। তিনি বলেন, গত ১৫ দিন ধরে ভোট চুরির অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে রয়েছেন রাহুল গান্ধী। এর মধ্যেই সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধীর মধ্যে ‘হিন্দুত্ব’ শব্দ ঘিরে উত্তপ্ত বিতর্ক হয়।

তিনি বলেন, এই সময়েই বিজেপির দুই সংসদ সদস্য রাহুল গান্ধীকে সংসদ কক্ষ থেকে সরে যেতে বলেন এবং হুমকি দেন— তিনি যেন ইন্দিরা গান্ধীর মতো পরিণতির জন্য প্রস্তুত থাকেন। তারা তাকে ‘বড় সন্ত্রাসী’ বলেও আখ্যা দেন।

আইনজীবী জানান, আদালত এই আবেদন গ্রহণ করেছে এবং আগামী ১০ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X