কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৬:০১ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৯:৫২ এএম
অনলাইন সংস্করণ

স্বপ্নপূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন আমিনুল হক

মুনতাহাদের বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে আমিনুল হক। ছবি : কালবেলা
মুনতাহাদের বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে আমিনুল হক। ছবি : কালবেলা

বাংলাদেশের অনুর্ধ্ব-১২ মেয়েদের বিভাগে বর্তমান জাতীয় দাবা চ্যাম্পিয়ন সিদরাতুল মুনতাহা আসন্ন FIDE World Cadet Chess Championship 2025-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে কাজাখস্থানে শুরু হতে যাওয়া এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক দাবা আসরে অংশগ্রহণের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মুনতাহা ইতোমধ্যেই ভারত ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্যের সঙ্গে অংশ নিয়ে দেশের সুনাম কুড়িয়েছেন।

তবে যাতায়াত ও আবাসনের ব্যয়ভার বহনের মতো কোনো স্পন্সর না পাওয়ায় তার অংশগ্রহণ শঙ্কায় পড়ে। এই বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আমিনুল হকের নজরে আসে। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমিনুল হক নিজ উদ্যোগে মুনতাহার কাজাখস্থান যাওয়া-আসা ও আবাসনের সম্পূর্ণ খরচ বহনের দায়িত্ব নেন।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ সদরের চাষাঢ়ায় মুনতাহাদের বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করে নগদ অর্থ তুলে দেন আমিনুল হক।

এ সময় আমিনুল হক বলেন, দেশের প্রতিটি প্রতিভাবান খেলোয়াড়ের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। প্রতিভা যেন অর্থের অভাবে হারিয়ে না যায়- এটাই আমার চেষ্টা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামীতে দায়িত্ব পেলে খেলাধুলাকে জাতীয় পাঠ্যসূচিতে বাধ্যতামূলক করা হবে। প্রতিটি বিভাগীয় শহরে বিকেএসপির শাখা স্থাপন করা হবে, প্রতিষ্ঠা করা হবে স্বতন্ত্র ক্রীড়া বিশ্ববিদ্যালয় এবং অভিজ্ঞ খেলোয়াড়দের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে তাদের জন্য স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

তিনি আরও ঘোষণা দেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া জনপ্রিয় শিশু-কিশোর প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’-এর ক্রীড়া বিভাগ পুনরায় চালু করা হবে, যাতে দেশের নতুন প্রজন্মের খেলোয়াড়রা তাদের প্রতিভা বিকাশের পর্যাপ্ত সুযোগ পায়।

স্থানীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে এ ধরনের উদ্যোগকে দেশের খেলোয়াড়, অভিভাবক ও ক্রীড়া সংশ্লিষ্টরা সাধুবাদ জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X