মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৯:০৬ এএম
অনলাইন সংস্করণ

এবার ভারতীয়দের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিল যুক্তরাজ্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্ব রাজনীতিতে এখন অনেকটাই ব্যাকফুটে ভারত। বন্ধু বলে পরিচয় দেওয়া ডোনাল্ড ট্রাম্পও মুখ ফিরিয়ে নিয়েছেন মোদির দিক থেকে। রাশিয়ার সঙ্গে তেল কেনার বন্ধুত্ব ভোগাচ্ছে ভারতকে। বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নিলে অন্য দেশের কাছ থেকেও যে চাপে পড়বে মোদি সরকার, তা আগে থেকেই জানা। এবার তা-ই হলো। ভারতীয়দের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিল যুক্তরাজ্য।

দেশটিতে বসবাসরত কয়েকটি দেশের নাগরিকদের কোনো অপরাধের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হলে, তাদের আপিল শুনানির আগেই নিজ দেশে নির্বাসনের নিয়ম রয়েছে। এবার সেইসব দেশের তালিকায় ভারতকে অন্তর্ভুক্ত করেছে ব্রিটেনের সরকার।

এ আইনের অন্তর্ভুক্ত ১৫টি দেশ। ভারত যুক্ত হলেও এই তালিকায় দক্ষিণ এশিয়ার দুই দেশ বাংলাদেশ কিংবা পাকিস্তানের নাম নেই। এর ফলে বাংলাদেশি-পাকিস্তানিরা ছাড় পাবেন। ভারতীয়দের মুখোমুখি হতে হবে কঠিন বাস্তবতার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের স্বরাষ্ট্র দপ্তর এখন বহিষ্কার, পরে আপিল প্রকল্পে নতুন করে ১৫টি দেশ যুক্ত করায় অপরাধীদের বহিষ্কারের বিরুদ্ধে করা আপিলের শুনানির আগেই আরও অধিকসংখ্যক বিদেশি অপরাধীকে প্রত্যাবাসন করতে পারবে।

যুক্তরাজ্যে কারাগারে ওপর চাপ কমানো এবং অপরাধ সম্পর্কে জনসাধারণের উদ্বেগ প্রশমনের লক্ষ্যে এই নীতি গ্রহণ করে সরকার।

স্বরাষ্ট্র দপ্তরের নীতিতে বলা হয়েছে, কোনো ভারতীয় নাগরিক ব্রিটেনে অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হলে তাকে প্রথমে নির্বাসিত করা হবে। আপিল শুনানির আগেই এ আদেশ কার্যকর হবে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১০

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১১

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১২

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৩

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৪

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৫

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৬

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৭

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৮

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৯

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

২০
X