মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাটারিচালিত অটোরিকশা চালককে গুলির পর কুপিয়ে হত্যা

মরদেহ উদ্ধার করে পুলিশ। ইনসেটে মিজানুর রহমান অভি। ছবি : কালবেলা
মরদেহ উদ্ধার করে পুলিশ। ইনসেটে মিজানুর রহমান অভি। ছবি : কালবেলা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মিজানুর রহমান অভি (৩৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালককে গুলির পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৩ আগস্ট) ভোরে উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মিজানুর রহমান অভি উপজেলার এখলাছপুর গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি পরিবারসহ নারায়ণগঞ্জে বসবাস করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে অভি নারায়ণগঞ্জ থেকে এলাকায় আসেন। সম্প্রতি তার সঙ্গে স্থানীয় নাহিদ গাজীর আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। নাহিদ গাজী পেশাদার ডাকাত ও সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা আদালতে বিচারাধীন।

বুধবার ভোরে স্থানীয় কামাল নামে এক ব্যক্তি একলাছপুর ঘাটে যাওয়ার পথে রাস্তায় অভিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার ওসি রবিউল হক কালবেলাকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে জখম ও মাথায় গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব কালবেলাকে বলেন, নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন। তার বিরুদ্ধে মাদকের মামলা ছিল। স্থানীয় একটি চক্রের সঙ্গে তার বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ ছিল। তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X