মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৭:৫১ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

দুই শিক্ষার্থীসহ চারজনের প্রাণহানি, দুই গাড়িতে ছিল না ফিটনেস

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনার চিত্র। ছবি : সংগৃহীত
সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনার চিত্র। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীসহ চারজনের মৃত্যুতে উত্তাল হয়ে উঠেছে। ওই দুর্ঘটনার পরপরই বিআরটিএ সুনামগঞ্জ অফিসের রেজিস্ট্রেশন ডিটেইলস বিশ্লেষণে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—মুখোমুখি সংঘর্ষে জড়িত উভয় যানবাহনেরই ফিটনেস ছিল না।

গত ৬ আগস্ট দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের পাশে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হন।

নিহতদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্নেহা তালুকদার এবং সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী খুশি। অন্য দুজনের একজন শহরের আলী পাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম (৭৩), আরেকজন সিএনজি অটোরিকশাচালক রসিদ মিয়া (৪৫)।

বিআরটিএ সূত্র জানায়, যাত্রীবাহী বাসটির ফিটনেস ২৩ জুন ২০২৫ পর্যন্ত ছিল; কিন্তু ২০১৭ সালের ৭ নভেম্বরের পর থেকে সিএনজির ফিটনেস নবায়ন হয়নি। তাতেই প্রশ্ন উঠেছে, কীভাবে এত বছর ধরে ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় চলাচল করে আসছিল।

স্থানীয়দের অভিযোগ, সুনামগঞ্জ-সিলেট সড়কে দীর্ঘদিন ধরেই ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ যানবাহনের দৌরাত্ম্য চলছে। ‘বিরতিহীন’ নামে এ ফিটনেসবিহীন গাড়িগুলোর বিরুদ্ধে যাত্রী হয়রানির একাধিক অভিযোগ থাকলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। মালিক সমিতির সুপারভাইজাররা নিয়মিত গাড়ি চেক করলেও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে কেউ দায়িত্ব নেয় না বলে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই।

ঘটনার পর থেকেই বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এ ঘটনার পর সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও টেক্সটাইল ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। এর জেরে সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরিস্থিতি সামাল দিতে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা তাৎক্ষণিকভাবে ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালান।

এদিকে শহরের বিভিন্ন সংগঠন ও নাগরিক সমাজ প্রতিবাদ সভা, মানববন্ধন এবং শোকসভা আয়োজন করে। তারা জানায়, এ মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটি অবহেলার ফল। ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচলের দায় প্রশাসনেরও রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক সমালোচনা।

দাবি উঠেছে—ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধ করতে হবে, না হলে এমন দুর্ঘটনা আবারও ঘটবে।

এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্থায়ী প্রতিকারমূলক ব্যবস্থা ঘোষণা করা হয়নি। তবে আন্দোলনকারীরা বলছেন, তারা চলমান আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে কঠোর কর্মসূচির ডাক দেবেন।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ বলেন, সড়কে অহরহ ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ি চলাচল করছে। কেউ ব্যবস্থা নিচ্ছে না। ফলে সড়ক দুর্ঘটনায় বাড়ছে। সড়ক নিরাপদ করতে এসব গাড়ি বন্ধ রাখতে হবে। নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে।

নিরাপদ সড়ক চাই (নিসচা) জেলা সাধারণ সম্পাদক আবু হানিফ বলেন, আমরা নিয়মিত সচেতনতামূলক প্রোগ্রাম করছি। প্রশাসন ও দায়িত্বশীলদের অবহেলায় সড়কে ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ি চলাচল করছে। ফলে দুর্ঘটনা ঘটছে। মানুষ মারা যাচ্ছে। ফিটনেস ও লাইসেন্স যানবাহন বন্ধ করতে হবে।

সার্বিক বিষয়ে জানতে বিআরটিএ কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলেও কেউ বক্তব্য দিতে রাজি হননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X