ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ০৮:৩৬ এএম
আপডেট : ১৭ জুন ২০২৪, ০৮:৪৮ এএম
অনলাইন সংস্করণ

ফেনীতে এবারও ‘আধুনিক তাঁবুতে’ সকাল ৮টায় ঈদের প্রধান জামাত

ফেনীর ঐতিহাসিক মিজান ময়দান। ছবি : কালবেলা
ফেনীর ঐতিহাসিক মিজান ময়দান। ছবি : কালবেলা

পবিত্র ঈদ জামাতের জন্য প্রস্তুত হয়েছে ফেনীর ঐতিহাসিক মিজান ময়দান। ফেনী পৌরসভার উদ্যোগে মুসল্লিদের জন্য নানা সুযোগ সুবিধাসহ সার্বিক নিরাপত্তা ও আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এ ছাড়া ঈদুল ফিতরের মতো এবারও মিজান ময়দানে তাপ ও পানি নিরোধক তাঁবু বসানো হয়েছে। সেখানেই সকাল ৮টায় অনুষ্ঠিত হবে জেলার প্রধান ঈদ জামাত। নামাজে ইমামতি করবেন ফেনী আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান।

পৌরসভা সূত্রে জানা গেছে, স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাহে পাঁচ শতাধিক বৈদ্যুতিক ফ্যান লাগানো হয়েছে। ঈদকে আনন্দময় করে তুলতে দুদিন ধরে আলোকসজ্জার পাশাপাশি মুসুল্লিদের জন্য খেজুর ও খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। ময়দান প্রস্তুতির কাজ করে আপন ইভেন্টস নামে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান।

রোববার (১৬ জুন) ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, ঈদের দিন যেহেতু বৃষ্টির পূর্বাভাস রয়েছে সে বিষয় মাথায় রেখেই দ্বিতীয়বারের মতো জেলা পর্যায়ে এ তাঁবুটি স্থাপন করা হয়েছে। ঈদ জামাতের জন্য আমাদের প্রস্তুতি প্রায় শেষপর্যায়ে। আশাকরি মুসল্লিরা সুন্দর পরিবেশে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারবে।

ফেনী ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় সূত্রে জানা গেছে, অন্যান্য জামাতের মধ্যে ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে সকাল ৭টা ১৫ মিনিটে, জহিরিয়া জামে মসজিদে ৭টা, সার্কিট হাউজ জামে মসজিদ, মহিপাল চৌধুরী বাড়ি জামে মসজিদ, শান্তি কোম্পানি জামে মসজিদ, পুরাতন রেজিষ্ট্রি অফিস জামে মসজিদ, ফেনী রেলওয়ে স্টেশন জামে মসজিদ, উপজেলা পরিষদ জামে মসজিদ, হাজারীপাড়া জামে মসজিদ, বিরিঞ্চি কেন্দ্রীয় ছুফিয়া ঈদগাহ, মমিন জাহান জামে মসজিদ, মুন্সি বাড়ি জামে মসজিদ, জেলা কারাগার জামে মসজিদে সাড়ে ৭টা, তাকিয়া বাড়ি মসজিদ, লমি হাজারী বাড়ি জামে মসজিদ, দক্ষিণ চাঁড়িপুর ঈদগাহ, মধ্য চাঁড়িপুর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহে ৮টা, জিএ একাডেমি ঈদগাহ ও পুলিশ লাইন জামে মসজিদে সকাল ৮টা ১৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ফেনী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মীর মোহাম্মদ নেয়ামত উল্ল্যাহ জানান, জেলার প্রধান ঈদ জামাত ঐতিহাসিক মিজান ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে জামাতের জন্য মিজান ময়দানে প্রস্তুত করা হয়েছে। প্রধান জামাতের সময়ের সঙ্গে সংগতি রেখে জেলার অন্যান্য ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

১০

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

১১

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১২

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১৩

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১৪

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৫

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৬

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৭

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৮

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৯

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

২০
X