কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ০৯:৪৪ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৪, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

এবার বাবাকে নিয়ে কবিতা লিখলেন ডরিন

মুমতারিন ফেরদৌস ডরিন। ছবি : সংগৃহীত
মুমতারিন ফেরদৌস ডরিন। ছবি : সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে হত্যার শিকার হন। বাবার এমন করুন মৃত্যুতে একটি কষ্টের কবিতা লিখে ঈদের পরের দিন ফেসবুকে পোস্ট করেছেন তার ছোট মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

মঙ্গলবার (১৮ জুন) সকালে নিজের ফেসবুক ভেরিফাইড আইডিতে একটি কবিতা লিখে পোস্ট দেন তিনি। ডরিন কবিতায় লেখেন-

‘আমি রোজ সকালে ঘুম থেকে উঠিয়া ভাবি, এই বুঝি বাবা ফিরে এলো আমি রোজ বিকালে আনমনে ভাবি এই বুঝি বাবা ফিরে এলো... জানি তুমি চলে গেছ অজানার দেশে যেখানে ফেরে না কেউ... তবুও মন চেয়ে আছে চাতকীর মতো হৃদয়ে কান্নার ঢেউ... তুমি কোথায় আছো বাবা, কেমন আছো, দেখতে পাও কি আমায়? সবাই বলে এতিম আমায় শুনতে পাও কি তুমি? সেই হাসি মুখ বুকে নির্ভীক বীর পতাকা উড়িয়ে সীমান্ত হলে তুমি পার সেই যাওয়া যে শেষ যাওয়া হলো জীবনের এপার ওপার... বাঁচতে দিল না তোমায় হায়েনার দল আকাশে-বাতাসে রক্তের দাগ বিধাতার একি নিঠুর নিয়ম নিতে পারলাম না সেই কষ্টের ভাগ জনতার ভিড় আমি হৃদয়ের নীড়ে কান পেতে শুনি তোমার পায়ের ধ্বনি... দেয়ালে দেয়ালে লেখা হয়ে গেছে বিষাদের কাহিনি... চোখের কোণে বয় ব্যথার নদী শূন্য বুকে হাহাকার শুনতে পাবো না তোমার মুখে ছোট মামনি আর একটিবার...’

গত ২২ মে বাবার মৃত্যুর খবর ছড়ানোর পর থেকে প্রায় প্রতিদিনই বাবাকে নিয়ে কিছু না কিছু লিখে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন ডরিন। কখনও বাবা হত্যার বিচার চেয়ে, বাবার হত্যাকারীদের ফাঁসি চেয়ে, বাবার প্রতি ভালোবাসা জানিয়ে এবং আবার কখনও নিজের মনের কষ্টের কথা লিখে পোস্ট করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১০

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১১

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১২

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৩

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৪

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৫

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৬

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৭

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৮

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৯

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

২০
X