সিলেট প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ০৩:৩৬ এএম
অনলাইন সংস্করণ

এক মিনিটের জন্যও বন্ধ হবে না সিসিকের কার্যক্রম: সিসিক মেয়র

নগরভবনের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
নগরভবনের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

বন্যা মোকাবেলায় এক মিনিটের জন্যও বন্ধ হবে না সিসিকের কার্যক্রম বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

মঙ্গলবার (১৮ জুন) রাত ৯টায় নগরভবনের সম্মেলন কক্ষে জরুরি সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বন্যায় সিলেটের মানুষ অনেক ক্ষতিগ্রস্ত। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সিসিকের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে সন্ধ্যায় জরুরি বৈঠক করেছি। সারা দিন আমি ও আমার পরিষদের সকল কাউন্সিলর বন্যাকবলিত এলাকাগুলো পরিদর্শন করেছেন। সিসিকের তদারকি টিম গঠন করা হয়েছে। আমরা সম্মিলিত প্রচেষ্টায় এই বিপর্যয় কাটিয়ে উঠার চেষ্টা করবো।

আনোয়ারুজ্জামান বলেন, আশ্রয়কেন্দ্রগুলোতে মানুষ যেন ভোগান্তি না পোহান সেদিকে নজর রাখা হয়েছে। শুকনো ও রান্না করা খাবার তাদের দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় মেডিসিনও দেওয়া হচ্ছে। বন্যার্তদের দুর্ভোগ কমাতে যথাযথ সব করা হবে। দুর্গত এলাকাগুলোতে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে নগর ভবন। বিদ্যুৎ কেন্দ্র রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী ও পানি উন্নয়ন বোর্ড কাজ করছে।

মেয়র বলেন, যতদিন বন্যার পানি না কমছে ততদিন আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। নগরভবনে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এখান থেকে সব কার্যক্রম পরিচালনা করা হবে। এসব কার্যক্রম আমি নিজে তদারিক করবো। এক মিনিটের জন্যও আমাদের কার্যক্রম বন্ধ হবে না। সরকারের উচ্চ মহল ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আজ দফায় দফায় যোগাযোগ হয়েছে। তারা সিলেটের প্রতি অতি আন্তরিক। সিলেটে বন্যা পরিস্থিতি মোকাবেলায় যত ধরনের সহযোগিতা দরকার তা করবেন।

তিনি বলেন, দল-মত নির্বিশেষ সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি প্রবাসীরাও আশা করি এ দুর্যোগ সময়ে সিলেটবাসীর পাশে দাঁড়াবেন।

এর আগে সন্ধ্যা ৭টায় বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি বিশেষ সভা করে সিটি কর্পোরেশন পরিষদ। সভায় বন্যা পরিস্থিতিতে করণীয়, পানিবন্দিদের দ্রুত আশ্রয় কেন্দ্রে আনার ব্যবস্থা এবং ত্রাণ সহায়তা প্রসঙ্গে সভা করা হয়।

মঙ্গলবার বিকেলে বরইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র রক্ষায় সেনাবাহিনীর একটি টিম নিয়ে পরিদর্শন এবং বন্যা কবলিত কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

উল্লেখ্য, মঙ্গলবার পর্যন্ত সিলেটজুড়ে ৮৬৪টি গ্রাম ও এলাকা প্লাবিত। এসব গ্রাম ও এলাকার ৩ লাখ ৭১ হাজার ৫০৭ জন মানুষ বন্যা আক্রান্ত। এর মধ্যে সিলেট মহানগরের ৪টি ওয়ার্ডের ১০ হাজার মানুষ পানিবন্দি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

পর্তুগালের একাদশ ঘোষণা

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১০

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১১

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১২

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

১৩

যুক্তরাষ্ট্র আরও ২৫০ বছর টিকবে কি না, সন্দেহ ৩৮ শতাংশ মার্কিনির

১৪

গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

১৫

সংসদে ‘আই হ্যাভ অ্যা প্লান’ নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

১৬

ফ্রানসিস্কো মার্তিগারের যুদ্ধবিরোধী উচ্চারণ

১৭

বিশ্বকাপ জিতলে সবচেয়ে বেশি বোনাস পাবে ব্রাজিল

১৮

বর্তমান সরকার কোনো দলের নয় সবার : প্রধানমন্ত্রী

১৯

আজু মোটর কলেজের বাংলাদেশ মেধা উন্নয়ন কর্মসূচির শুভ সূচনা

২০
X