নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০২:০১ এএম
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে অস্ত্র ঠেকিয়ে কিশোরীকে অপহরণের অভিযোগ

নোয়াখালী জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
নোয়াখালী জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

নোয়াখালীর সদর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে সতের বছর বয়সী এক কিশোরীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের বারাহীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম চলতি বছর স্থানীয় খলিফারহাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে। সেজান নামে এক কিশোর তাকে স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করতো। এসব কর্মকাণ্ডে সহযোগিতা করত একই এলাকার শুভ ও মিরাজসহ বেশ কয়েকজন কিশোর। ভিকটিম প্রেম প্রত্যাখ্যান করায় সেজান ভিকটিমকে অপহরণের হুমকি দেয়। মঙ্গলবার সন্ধ্যার দিকে ভিকটিমের বাবা মসজিদে নামাজ পড়তে যায়। ওই সুযোগে সেজানসহ কয়েকজন কিশোর অস্ত্র নিয়ে তাদের বসতঘরে ঢুকে। পরবর্তীতে তারা কিশোরীর পরিবারের দুই সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে টেনেহিঁচড়ে বসত ঘর থেকে বের করে। পরে মোটরসাইকেলে করে অপহরণ করে নিয়ে যায়। এ সময় অপহরণকারীরা নগদ টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে অস্ত্র ঠেকিয়ে অপহরণের বিষয়টি সত্য না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন

পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

প্রধানমন্ত্রীর নামে ভুয়া পেজ খুলে বেসরকারি সাবমেরিন ক্যাবলের পক্ষে প্রচারণা

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

মেসির রেকর্ডভাঙা গোল নিয়ে বিতর্ক

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

১০

জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

১১

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

১২

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

১৩

পাহাড়ি ঢলে প্লাবিত সীমান্ত, আতঙ্কে নিম্নাঞ্চলের মানুষ

১৪

আয়াতুল্লাহ খামেনির দাফন উপলক্ষে তেহরানে ৩ দিনের ছুটি ঘোষণা

১৫

বিচার নিশ্চিত করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারকে জামায়াত আমির

১৬

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

১৭

জাইমা রহমানের ছবি দিয়ে প্রতারণা: আইনজীবী নজরুল রিমান্ডে

১৮

গাজীপুরে একসঙ্গে চাকরি হারালেন ১৮০০ শ্রমিক

১৯

‘বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি’

২০
X