সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৪, ১২:৫৯ পিএম
আপডেট : ২১ জুন ২০২৪, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

যমুনায় পানি বেড়ে প্লাবিত নিম্নাঞ্চল

যমুনাপাড়ের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত। ছবি : কালবেলা
যমুনাপাড়ের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত। ছবি : কালবেলা

সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বাড়ছে অভ্যন্তরীণ নদনদীর পানিও। ফলে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। তলিয়ে যাচ্ছে ফসলি জমি। চরাঞ্চলে ছড়িয়ে পড়েছে বন্যা আতঙ্ক।

শুক্রবার (২১ জুন) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৯৭ মিটার। ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২ দশমিক ৯০ মিটার)। এর আগে বুধবার ৪৩ ও বৃহস্পতিবার ৩৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়।

অপরদিকে কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৭১ মিটার। ২৪ ঘণ্টায় ২৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৯ মিটার নিচ প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)। এখানে বুধবার ৩৭ সেন্টিমিটার ও বৃহস্পতিবার ৩৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়।

পাউবো সূত্র জানায়, জুন মাসের শুরুতে যমুনায় পানি বাড়া শুরু হয়। ৩ জুন থেকে অস্বাভাবিকভাবে পানি বাড়লেও এক সপ্তাহ পর কমতে থাকে। এরপর ১৮ জুন থেকে আবারও দ্রুত বাড়ছে যমুনার পানি।

এদিকে হু হু করে পানি বৃদ্ধি পেয়ে যমুনার অভ্যন্তরে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। তলিয়ে যাচ্ছে চরাঞ্চলের ফসলি জমি। এতে বন্যা আতঙ্ক বিরাজ করছে চরাঞ্চলের মানুষের মাঝে। চরাঞ্চলের বিভিন্ন ইউনিয়ন ছাড়াও যমুনার পশ্চিম তীরবর্তী সদর উপজেলার বাঐতারা, পূর্ব মোহনপুর, বেলুটিয়া এলাকায় নিম্নাঞ্চল তলিয়ে গেছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, আরও চার দিন যমুনায় পানি বাড়বে। এতে বিপৎসীমা অতিক্রম করে ছোট থেকে মাঝারি বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিষ্কৃতদের প্রত্যাবর্তনে ছন্দে ফিরছে সিলেট বিএনপি

অনির্দিষ্টকালের জন্য ঢাকা কলেজের বাস চলাচল বন্ধ

বিসিএস পরীক্ষার নম্বর বণ্টনে পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগুন

৩ শর্তে জাতীয় সরকার গঠন করতে চান জামায়াত আমির

খুলনা-২ / বিএনপির প্রার্থী ঘোষণার মাস পেরোলেও ঐক্যবদ্ধ প্রচারকাজ শুরু হয়নি

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যের ডাক

গুলশানের একটি সড়কের নতুন নাম ‘ফেলানী এভিনিউ’

এসএসসি পাসেই বসুন্ধরা গ্রুপে চাকরি, পাবেন যেসব সুবিধা

দল মত নির্বিশেষে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সেলিমুজ্জামানের

১০

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

১১

তৈরি পোশাক খাতে নারী নেতৃত্ব অগ্রগতিতে অংশীজনদের আহ্বান

১২

ছাত্রীর টিফিন বক্স থেকে পথ কুকুরদের খাওয়ানোর দৃশ্য ভাইরাল

১৩

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাতিল

১৪

কোন ব্যথায় গরম সেঁক, কোন ব্যথায় ঠান্ডা? জানুন সঠিক পদ্ধতি

১৫

সিআইডি কর্মকর্তাকে ছুরিকাঘাতকারী পলাতক সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানকে মাউশির জরুরি নির্দেশনা

১৭

খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আটক

১৮

পোস্টাল ব্যালটে থাকছে না ৪ দলের প্রতীক

১৯

অপরাধ দমনে আরও কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

২০
X