কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা যুবককে জন্মনিবন্ধন করানো সেই ইউপি সচিব কারাগারে

গ্রেপ্তার ইউপি সচিব ইসমাইল হোসেন। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার ইউপি সচিব ইসমাইল হোসেন। ছবি : সংগৃহীত

কুমিল্লায় রোহিঙ্গা যুবককে জন্মনিবন্ধন সনদ দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ইউপি সচিব ইসমাইল হোসেন (৩৫) কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (২১ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় ইউপি সচিব ইসমাইল হোসেনকে মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কের নিমাইকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইসমাইল হোসেন মুরাদনগর সদর ইউনিয়ন পরিষদে সচিব পদে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার গুনানন্দি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রাজেশ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসে এসে ইয়াছিন নামের এক রোহিঙ্গা যুবক আটক হন। তিনি মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামের বাসিন্দা পরিচয়ে জন্ম নিবন্ধন বানিয়ে পাসপোর্ট করতে এসেছিলেন। সন্দেহ হলে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা তাকে আটক করে কুমিল্লা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ ঘটনায় ওইদিন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করে গোয়েন্দা পুলিশ। মামলার তদন্তে ইউপি সচিব ইসমাইল হোসেনসহ বেশ কয়েকজনের সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া যায়।

এ বিষয়ে মুরাদনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী তুফরীজ এটন বলেন, আমি সচিবকে সর্বোচ্চ সুবিধা দিয়েছি। তারপর তাকে কেন এসব করতে হবে। যারা টাকার বিনিময়ে এসব করেছে তারা শাস্তি পাবে।

কুমিল্লা জেলা ডিবির ওসি রাজেশ বড়ুয়া বলেন, রোহিঙ্গা তরুণকে সনদ দেওয়ায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সচিব ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

গলাচিপা-দশমিনার পরিবহন নৈরাজ্য নিরসনে উদ্যোগের আশ্বাস প্রতিমন্ত্রী নুরের

১৫ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

তিন বিষয়ের পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

পশুর নদে এলপিজি গ্যাস ছড়িয়ে পড়ার দৃশ্য ভাইরাল

রাজনগরে বন্যা: এক বাড়ির ১১ দৃষ্টিপ্রতিবন্ধীর মানবেতর জীবন

জমিসংক্রান্ত বিরোধে বিধবার বসতঘর ভাঙচুরের অভিযোগ

১০ বোর্ডে পরীক্ষা, দুপুরে রাজধানীতে লংমার্চ

১০

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি, সিলেটে ৪ শিক্ষককে শোকজ

১১

৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আদমজী ইপিজেডের আগুন

১২

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের আভাস

১৩

গুমের ভয়াবহতার বর্ণনায় সাবেক চিফ প্রসিকিউটর / গোপন বন্দিশালার বর্ণনা দিয়ে হরর সিনেমাও বানানো যাবে

১৪

কুয়েতে ড্রোন হামলা ইরানের, প্রতিহতে লড়ছে দেশটির বাহিনী

১৫

ফের বাড়ছে দুধকুমার নদের পানি

১৬

হরমুজ প্রণালি বন্ধের সময়সীমা জানাল আইআরজিসি

১৭

মোসাদের পরিকল্পনার অভিযোগ নাকচ করলেন আহমাদিনেজাদ

১৮

মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা

১৯

উপাচার্যের দাবি / জাবি দেশের প্রথম ‘নিষিদ্ধ ছাত্রলীগমুক্ত’ ক্যাম্পাস

২০
X