আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

হবিগঞ্জের হাওরে নৌকায় বিদ্যুৎস্পর্শে কলেজশিক্ষার্থীর মৃত্যু

পাহাড়পুর আদর্শ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী অসীম দাস। ছবি : সংগৃহীত
পাহাড়পুর আদর্শ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী অসীম দাস। ছবি : সংগৃহীত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে হাওরে নৌকায় বিদ্যুৎস্পর্শে অসীম চন্দ্র দাস (১৯) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জুন) সকালে উপজেলার বদলপুর ইউনিয়নের ঝিলুয়া গ্রাম সংলগ্ন হাওরে এ ঘটনা ঘটে।

মৃত অসীম দাস জেলার বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের আইড়ামুগুর গ্রামের যশু চন্দ্র দাসের পুত্র ও আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুর আদর্শ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অসীম দাসের পিতা বর্ষাকালে নৌকা দিয়ে যাত্রী পরিবহনের কাজ করেন। সকাল ১০টায় বাবাকে সহায়তা করতে নৌকায় যাত্রী নিয়ে নিজ গ্রাম আইড়ামুগুর থেকে বানিয়াচং উপজেলার আদর্শ বাজারের উদ্দেশ্যে রওনা দেয় অসীম। কিছুক্ষণ পর নৌকাটি ঝিলুয়া গ্রামের পাশে হাওরে পৌঁছার পর অসাবধানতাবশত উপরে ঝুলন্ত বিদ্যুৎতের তারে বিদ্যুৎস্পর্শে পানিতে পড়ে যায় অসীম। এ সময় নৌকায় থাকা অসীমের পরিবারের লোকজন ও যাত্রীরা অসীমকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক অসীমকে মৃত ঘোষণা করেন।

আইড়ামুগুর গ্রামের ইউপি সদস্য সুবীর কুমার দাস বলেন, যাত্রী নিয়ে যাবার সময় ঝিলুয়ার চক নামক স্থানে বিদ্যুৎতের মেইন তারে বিদ্যুৎস্পর্শ হয় অসীম। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

আজমিরীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ অসীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১০

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১১

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১২

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১৩

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৪

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৫

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৬

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৭

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৮

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৯

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

২০
X