বগুড়া ব্যুরো ও কাহালু প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

বাসের ধাক্কায় নারীসহ নিহত ২

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। রোববার (২৩ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বিবিরপুকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাহালু থানার ওসি সেলিম রেজা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- গাবতলী উপজেলার উনচুরখী গ্রামের জাহিদুর রহমানের স্ত্রী রত্না বেগম ও কাহালু উপজেলার লোহাজাল গ্রামের খোদা বক্সের ছেলে শওকত ইসলাম মিঠু।

স্থানীয়রা জানান, রত্না বেগম ঈদের পর লোহাজাল গ্রামের বাবা রুস্তম আলীর বাড়ি বেড়াতে যান। রোববার সকালে তিনি তার বাবার বাড়িতে আসা খালাকে বিদায় জানাতে বিবিরপুকুর বাজারের বাসস্ট্যান্ডে গিয়েছিলেন। ওই বাজারে দুধ বিক্রি করতে যাওয়া তার বাবার বাড়ি এলাকার মিঠুর সঙ্গে দেখা হলে তারা মহাসড়কের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন।

এ সময় ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। পরে পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

ওসি সেলিম রেজা বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত দুজনের পরিবারের লোকজন পুলিশকে জানিয়ে লাশ বাড়িতে নিয়ে গেছে। ঢাকাগামী বাসটি দ্রুত এলাকা ত্যাগ করায় তা শনাক্ত করা যায়নি। নিহতদের পরিবার এ বিষয়ে অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি আবারও শুরু

শিশু আসমা হত্যা মামলার রায় আজ

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী 

নেইমারের বিদায়ে আবেগী পলাশ / ‘কিংবদন্তির গল্প কখনোই শেষ হয় না’

ভারী বৃষ্টির মধ্যে মুম্বাইয়ে ভবন ধস, নিহতদের পাঁচজনই শিশু

বরিশালের সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য

শেষ পর্যায়ে কাজ, এবার কমলাপুর পর্যন্ত ছুটবে মেট্রোরেল

খামেনির শেষবিদায় ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড যাত্রীর যাতায়াত

হাসপাতালে ব্রাজিলের দুই সমর্থক

পে-স্কেলের গেজেট প্রকাশের চূড়ান্ত সময় নির্ধারণ, কার বেতন কত

১০

ঐতিহ্যের দীপ্তি ছড়িয়ে ৭৩ বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়

১১

অটুট ভালোবাসা / ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’

১২

অনিয়মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি

১৩

দেশের ১২ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৪

হস্তান্তরের আগেই কোটি টাকার সেতুর উইং ওয়ালে ধস

১৫

দুই পেনাল্টি, এক লাল কার্ড / স্বাগতিক মেক্সিকোকে বিদায় করল দশজনের ইংল্যান্ড 

১৬

০৬ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

শিশুদের খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

১৮

ব্রাজিলের বিদায়ে চরম উল্লসিত মেহজাবীন

১৯

দেশে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

২০
X