পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ০১:৪৮ পিএম
আপডেট : ২৪ জুন ২০২৪, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে ধরা পড়ল রাসেল ভাইপার, এলাকাজুড়ে আতংক

রাসেল ভাইপার সাপ। ছবি গ্রাফিক্স : কালবেলা
রাসেল ভাইপার সাপ। ছবি গ্রাফিক্স : কালবেলা

লালমনিরহাটের পাটগ্রামে রাসেল ভাইপার ধরা পড়ায় এলাকাজুড়ে আতংক বিরাজ করছে। রোববার (২৩ জুন) রাত ৯টায় উপজেলার জগতবেড় ইউনিয়নের টংটিংডাঙ্গা বাজারের দোকানের নীচ থেকে এ রাসেল ভাইপার সাপটির দেখা মিলেছে।

স্থানীয়রা সঙ্গে সঙ্গে ওই সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। তবে সাপটি মেরে ফেললেও উপজেলার সর্বত্র সাধারণ মানুষের মধ্যে রাসেল ভাইপার সাপের আতংক দেখা দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েক দিন ধরে উপজেলার নদী তীরবর্তী চরাঞ্চল বসবাস করা মানুষেরা এ সাপের আতঙ্কে রয়েছেন। স্থানীয়দের দাবি, একের পর এক বিষধর রাসেল ভাইপার সাপের দেখা মিলছে উপজেলার বিভিন্ন জায়গায়।

টংটিংডাঙ্গা বাজারের দোকান মালিক মোমিন জানান, আমি প্রতিদিনের মতো গতকাল রাতে দোকানে এসেছিলাম। হঠাৎ দেখি দোকানের নীচ থেকে শব্দ আসছে। পরে এলাকাবাসীর সহযোগিতায় একটি সাপ বের করে এনে মেরে ফেলি। পরে শুনলাম এটি নাকি রাসেল ভাইপার সাপ।

সোমবার (২৪ জুন) সকালে জগতবের ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলাউদ্দিন সুমন তার এলাকায় রাসেল ভাইপার সাপ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, এ বিষয়ে জনসাধারণকে সচেতন থাকার জন্য তারা পরামর্শ দিচ্ছি।

পাটগ্রাম উপজেলা বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আব্দুল রহমান জানান, আমাদের এখানে সাপটিকে উদ্ধার করার মতো সেরকম জনবল নেই। যদিও উদ্ধার করা হয়, তাহলে আমরা সে সাপটি অবমুক্ত করে দেই বনে।

এ বিষয়ে জানতে লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায়ের মোবাইল ফোনে কল করা হলে তিনি বলেন, আমি কি সাপ বিশেষজ্ঞ। এই কথা বলে তড়িঘড়ি করে ফোন কেটে দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের  

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

১০

পাঁচ কারণে জাপানের কাছে হারতে পারে ব্রাজিল

১১

এফএলজি খাতে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের রোডম্যাপ বিষয়ক সেমিনার

১২

এক বন্ধুকে দাওয়াত, উপস্থিত ১০০ অতিথি

১৩

আশা ইউনিভার্সিটিতে ফিলিপাইনের কার্ড-এমআরআই প্রতিনিধি দল

১৪

অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত হচ্ছিল ৩ কারখানা, অভিযানে তিতাস

১৫

মধুশিয়া গর্জন বনে সড়ক নির্মাণ বন্ধের দাবিতে জাবিতে মানববন্ধন

১৬

লামায় নারী পর্যটককে শ্লীলতাহানি ও ছিনতাই: রিসোর্ট মালিকসহ দুজন গ্রেপ্তার

১৭

গাবতলীতে অবৈধভাবে রাখা বাস-স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি

১৮

বদলে গেল ৪ কলেজের নাম, প্রজ্ঞাপন জারি

১৯

শিশুর কোলে গন্ধগোকুল, পেছনে সজারু: ভাইরাল ভিডিওর আসল ঘটনা

২০
X