কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৮:৩৫ এএম
অনলাইন সংস্করণ

পিস্তল দেখিয়ে হুমকি, সাবেক প্রতিমন্ত্রী জাকিরের বিরুদ্ধে থানায় অভিযোগ

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। পুরোনো ছবি
সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। পুরোনো ছবি

কুড়িগ্রামের রৌমারীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে পিস্তল দেখিয়ে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (২৪ জুন) বিকেলে রৌমারী থানায় অনলাইনে অভিযোগ দায়ের করেন প্রতিমন্ত্রীর প্রতিবেশী রৌমারীর বাসিন্দা আনোয়ার হোসেন।

অভিযোগে আনোয়ার হোসেন উল্লেখ করেন, ইতোপূর্বে আমার পৈতৃক সূত্রে পাওয়া ৪৫ শতক জমি জোরপূর্বক দখল করে নেন মো. জাকির হোসেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উক্ত দখল করা জমিসহ পার্শ্ববর্তী জমিতে মাটি ভরাট করার সময় বাধা দিলে জাকির হোসেন, তার স্ত্রী মোছা. সুরাইয়া সুলতানা ও সন্তান মো. সাফায়াত জাকির মারধর করতে উদ্যত হন। একপর্যায়ে সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন পিস্তল দেখিয়ে গুলি করার হুমকি দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রামের রৌমারী উপজেলা শহরে প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের বাড়ি। তার প্রতিবেশী অভিযোগকারী আনোয়ার হোসেন। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল।

অভিযোগকারী আনোয়ার হোসেন বলেন, আমাকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। আমি ভয়ে আছি। আমার বাপ-দাদার সম্পতি দখল করে নিয়েছে। আমি এর ন্যায়বিচারের জন্য থানায় অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন কালবেলাকে বলেন, আমার বিরুদ্ধে ভুয়া অভিযোগ দাখিল করেছে। বরং আমি যাতায়াতের জন্য রাস্তা দিয়েছি। সেই রাস্তার মাটি কেটে নিয়ে যাওয়ায় বাধা দিলে আমাকে হয়রানী ও আমার সুনাম ক্ষুণ্ন করার জন্য এমন ভুয়া অভিযোগ দাখিল করেছে। পিস্তল দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আপনারা চাইলে জমির কাগজপত্র দেখতে পারেন।

রৌমারী থানার ওসি আব্দুল্লাহ হিল জামান কালবেলাকে বলেন, অনলাইনে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয় আদালতের অনুমতিসাপেক্ষে পর্যালোচনা ও তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

১০

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

১১

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

১২

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৩

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

১৪

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

১৫

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

১৬

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

১৭

রাষ্ট্রের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসারের

১৮

মেসিহীন মায়ামির জয়, অভিষেকেই নজর কাড়লেন কাসেমিরো

১৯

অসম্পূর্ণ কাজ শতভাগ দেখিয়ে চূড়ান্ত বিল উত্তোলন

২০
X