শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

অন্তঃসত্ত্বা চতুর্থ শ্রেণির ছাত্রী

অভিযুক্ত ধর্ষক কারাগারে
জেলা ও দায়রা জজ আদালত, শেরপুর
জেলা ও দায়রা জজ আদালত, শেরপুর

শেরপুরের নকলায় চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরবসন্তী গ্রামে।

ভুক্তভোগী মেয়েটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। ঘটনা জানাজানি হলে গত শুক্রবার রাতে তার দাদি বাদী হয়ে নকলা থানায় মামলা দায়ের করেন। পুলিশ ধর্ষক নুরুল ইসলামকে (৪৫) শনিবার রাতে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

নুরুল ইসলাম চরবসন্তী গ্রামের জনৈক আছর বেপারীর ছেলে এবং সে পেশায় একজন কৃষক।

জানা যায়, ভুক্তভোগীর (১২) বাবা-মা ঢাকায় থাকেন। সেখানে তারা বিভিন্ন ধরনের দিনমজুরির কাজ করেন। তাদের স্বপ্ন ছিল মেয়েকে লেখাপড়া করিয়ে মানুষের মতো মানুষ বানানো। যার জন্য তারা মেয়েটিকে দাদির কাছে রেখে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করে দেন। পারিবারিক কেনাকাটা করতে প্রায়ই ওই ভুক্তভোগী চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা বাজারে যাওয়া-আসা করত। সে সুবাদে নুরুল ফুঁসলিয়ে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এতে একপর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে তার দাদি বাদী হয়ে মামলা করে।

মামলার তদন্ত কর্মকর্তা ও নকলা থানার উপপরিদর্শক (এসআই) রোকন উদ্দিন বলেন, ‘স্কুলছাত্রীর দাদির লিখিত অভিযোগ পেয়ে গত শুক্রবার রাতে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। পরবর্তীতে অভিযান পরিচালনা করে নুরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১০

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১১

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১২

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৩

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৪

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৫

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৬

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৭

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৮

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৯

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

২০
X