রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৭:২৪ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চারটি বেসরকারি হাসপাতালের পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বড় ধরনের অপারেশনে নিষেধাজ্ঞা দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গুণময় পোদ্দার।

আরও পড়ুন : রামগঞ্জে চিকিৎসকের গাফিলতিতে মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ

সোমবার (২৪ জুলাই) এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের এক পত্রে ৮টি নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করা হয়।

ওই পত্রের ৭ নম্বর নির্দেশনায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রামগঞ্জ আল ফারুক হসপিটালের চিকিৎসক ফারজানা তালুকাদার ন্যান্সি ও চিকিৎসক তাওহিদা আক্তার, রামগঞ্জ আধুনিক হসপিটালের চিকিৎসক মো. রকিবুল হাসান, চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুল ফেরদাউস ইতি ও ফেমাস হসপিটালের চিকিৎসক মাহবুবা হক মিতু কোনো ধরনের মেজর অপারেশন করতে পারবেন না।

আরও পড়ুন : আঁখির মৃত্যুর কারণ জানালেন চিকিৎসক

রাইসুল আসাদ নামের এক রোগীর স্বজন জানান, অভিযুক্ত চিকিৎসকই যখন নিষেধাজ্ঞা দেয় তা দুঃখজনক। এ সময় তিনি জানান, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গুণময় পোদ্দার ও একই হসপিটালের চিকিৎসক নাজমুল হক অপারেশন ভুলভাবে করায় সম্প্রতি একজন রিকশাচালকের স্ত্রীর মৃত্যু হয়। এ ছাড়া উপজেলার ইসলামিয়া হসপিটালে এক শিশুকে সুন্নতে খৎনা করাতে গিয়ে বিশেষ অঙ্গ পুড়িয়ে ফেলে। ওই হসপিটালের কোনো কাগজপত্র না থাকলেও আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। এ যেন আসামি যখন বিচারকের ভূমিকা পালন করছে।

রামগঞ্জ ফেমাস হসপিটাল ম্যানেজার মানিক দাস জানান, আমাদের চিকিৎসক মাহবুবা হক মিতুর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। উনার সব সনদপত্র রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে দিয়ে আসার পরও এ ধরনের নিষেধাজ্ঞা দুঃখজনক।

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গুণময় পোদ্দার জানান, আমরা বিভিন্ন অভিযোগে এবং কাগজপত্র না থাকায় পাঁচজন চিকিৎসককে নিষেধাজ্ঞা দিয়েছি। এ ছাড়া কাগজপত্রবিহীন হসপিটালগুলোকে নোটিশ দেওয়া হয়েছে। ন্যূনতম প্রশিক্ষণ ব্যতিত কোনো চিকিৎসক মেজর অপারেশন করাতে পারবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১০

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১১

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১২

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৪

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৫

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৬

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৭

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৮

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৯

ব্রাজিলের সামনে এবার মিসর

২০
X