কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ০৫:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবেন ড. ইউনূস : অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা ড. ইউনূস পূরণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সদ্য নিয়োগ পাওয়া অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) বিকেলে তিনি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আন্দোলনে সব শহীদ শিক্ষার্থীদের স্মরণ করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয় এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরবচ্ছিন্ন কাজ করবে। আন্দোলনকারীদের রক্তের ঋণ পরিশোধের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ। জনগণের পক্ষে কাজ করাই অ্যাটর্নি জেনারেলের লক্ষ্য থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি দ্রুত সুপ্রিম কোর্ট খুলে দেওয়ার আহ্বান জানান। বিচারপতিদের বিষয়ে নতুন সরকার গঠনের পর নীতি-নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।

এর আগে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন। তাকে নিয়োগ দিয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৪(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন।

এই আদেশ অবিলম্বে কার্যকর হইবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১০

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১১

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১২

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৩

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৪

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৫

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৬

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৭

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৮

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৯

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

২০
X