কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০৫:৪৯ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ১১১ নেতাকর্মী কারাগারে, রিমান্ডে ২৮

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষ, বাসে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বিস্ফোরকের ঘটনায় ১১ মামলায় গ্রেপ্তার বিএনপির ১৩৯ নেতাকর্মীকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে বিএনপির ১১১ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে ২৮ আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৩০ জুলাই) শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর সূত্রাপুর থানার মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদসহ পাঁচজনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত আজাদকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর চার আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন। উত্তরা পশ্চিম থানার তিন মামলায় ৩৩ জন, দারুসসালাম থানার এক মামলায় ৫২ জন, কদমতলী থানার এক মামলায় দুজন, শ্যামপুর এক থানার মামলায় দুজন ও বংশাল থানার এক মামলায় পাঁচজন কারাগারে পাঠানো হয়েছে। যাত্রাবাড়ী দুই মামলায় ১৬ জনের একদিনের রিমান্ড ও দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

এ ছাড়া উত্তরা পূর্ব থানায় দুই মামলায় ২২ জনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত আটজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে ১৪ আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন : ছাত্রদলের আহত ও গ্রেপ্তার যেসব নেতাকর্মী

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

দূরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১০

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

১১

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

১২

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

১৩

ভারতীয় ভিসা আবেদনে ‘টাইম স্লট’ নিয়ে নতুন সিদ্ধান্ত

১৪

বিশ্লেষণ / ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন

১৫

ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে ১০ গ্রামবাসীর সংঘর্ষ

১৬

এমবাপ্পে: বঁদির গলির ছেলে যে বিশ্বকাপের পুরো পাঁচ লক্ষ ডলার দিয়ে দিল প্রতিবন্ধী শিশুদের

১৭

বিদ্যুৎস্পৃষ্টে বড় ভাইয়ের মৃত্যু, হাসপাতালে ভর্তি ছোট ভাই

১৮

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার

১৯

সাবেক এমপিকে প্রধান অতিথি করায় পণ্ড বিদায় অনুষ্ঠান

২০
X