সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩, ০৮:১৯ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৮:২০ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৯৩ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

সাতক্ষীরায় নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ ৯৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন : সন্তোষজনক ব্যাখ্যা না দেওয়ায় ৯৬ জন গ্রেপ্তার

এর আগে বুধবার (২ আগস্ট) রাতে জেলার বিভিন্ন থানায় আলাদা অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের এসব নেতাকর্মীদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে সাতক্ষীরার আশাশুনির ৩৬ জন, শ্যামনগরের ১৯ জন, কালীগঞ্জের ১৭ জন, সদর থানার ১৪ জন, তালার চারজন, দেবহাটার দুজন ও কলারোয়া থেকে রয়েছেন একজন। তবে পাটকেলঘাটা থানায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তারদের মধ্যে ইউপি সদস্য, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোক রয়েছেন।

আরও পড়ুন : গাজীপুরে পুলিশের কাজে বাধা, কলেজের অধ্যক্ষসহ গ্রেপ্তার ৫

কালীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান জানান, পুলিশ বুধবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সোহেল রানা, রতনপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ও ইউপি সদস্য আব্দুল কাদের, ধলবাড়িয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি ওসমান গণি, বিষ্ণুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রফিকুল ইসলাম, তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, তারালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি জাকির হোসেন, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সাইফুল ইসলামসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করে। অহেতুক হয়রানির উদ্দেশে বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন : বুয়েটের ৩১ শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৩৪

কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এবাদ আলী ১৭ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, কালীগঞ্জ থানায় পূর্বে দায়ের করা নাশকতা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শ্যামনগর থানার ওসি মোহাম্মদ আবুল কালাম আজাদ ১৯ জনকে বিশেষ ক্ষমতা আইনে বিস্ফোরকদ্রব্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানান।

সাতক্ষীরার আদালতের পুলিশ পরিদর্শক অমল বিশ্বাস জানান, নাশকতার মামলায় জেলার বিভিন্ন থানায় গ্রেপ্তার ৯৩ বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে বৃহস্পতিবার বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিয় দল হারলে মন ভালো করার ৫ উপায়

টাইগারদের আগুনঝরা বোলিংয়ে শুরুতেই তিন উইকেট নেই জিম্বাবুয়ের

মিল মালিককে হাত-পা বেঁধে হত্যা

পুরো বাংলাদেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে হবে: অর্থমন্ত্রী

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

প্রাণহানি ৩ হাজার ৩৪২ / ভেনেজুয়েলায় ভূমিকম্পে সরকারের উদ্ধার তৎপরতা নিয়ে ক্ষোভ

সৈয়দপুর পৌরসভা ঘেরাও

গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী

চট্টগ্রামের খাবারের প্রশংসায় ফ্রান্সের রাষ্ট্রদূত

৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড

১০

ভেনেজুয়েলায় ভূমিকম্প: বাবাকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করলেন ছেলে

১১

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

১২

গ্রামীণ বাংলার স্বাদ-সংস্কৃতির আয়োজনে ফিরছে ‘বাংলার রসনা বিলাস ২.০’

১৩

‘ইরান ছাড়া লেবাননে স্থায়ী শান্তি সম্ভব নয়’

১৪

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে বাংলা একাডেমিতে শেষ শ্রদ্ধা

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

১৬

তরুণ ও গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে বিয়ে

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা বাস্তবায়ন কঠিন হলেও সম্ভব: গালিবাফ

১৮

দুদককে বাঁচিয়ে রাখতে হবে: বিদায়ী মহাপরিচালক

১৯

বিশ্বকাপের মধ্যেও জুলাইয়ের হলিউড উন্মাদনা

২০
X