কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৪ এএম
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আত্মসমর্পণ করেছেন শফিক রেহমান

সাংবাদিক শফিক রেহমান। ছবি : সংগৃহীত
সাংবাদিক শফিক রেহমান। ছবি : সংগৃহীত

আদালতে আত্মসমর্পণ করেছেন সাংবাদিক শফিক রেহমান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় দণ্ডাদেশ মাথায় নিয়ে আত্মসমর্পণ করেন তিনি।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসেন তিনি। এসময় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক শফিক রেহমানের আইনজীবী সৈয়দ মো. জয়নাল আবেদীন মেজবাহ।

তবে এরই মধ্যে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হওয়ায় জেলে যেতে হচ্ছে না সাপ্তাহিক যায়যায় দিনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক শফিক রেহমানকে।

তার আইনজীবী সৈয়দ মো. জয়নাল আবেদীন মেজবাহ কালবেলাকে বলেন, নিম্ন আদালতে আত্মসমর্পণ পূর্বক উচ্চ আদালতে আপিল করার শর্তে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-২ শাখা প্রজ্ঞাপন জারি করায় একবছর পর্যন্ত স্থগিত থাকবে শফিক রেহমানের সাজা। অবিলম্বে উচ্চ আদালতে আপিল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে গত ২২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে একই মামলায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমান ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়ার সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, শফিক রেহমান এবং মো. মিজানুর রহমান ভূইয়া ওরফে এম আর ভূইয়া ওরফে মিল্টন ভূইয়ার সাজা স্থগিতের বিষয়ে দাখিল করা আবেদন এবং আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামতের আলোকে ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর’ এ প্রদত্ত ক্ষমতাবলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) আদালত তাদের বিরুদ্ধে প্রদত্ত দণ্ডাদেশ বিজ্ঞ আদালতে আত্মসমর্পণপূর্বক আপিল দায়েরের শর্তে এক বছরের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো।

এর আগে ২০২৩ সালের ১৭ আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এসিএমএম) আসাদুজ্জামান নুর এর আদালত সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজনের সাত বছরের কারাদণ্ডের আদেশ দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার ষড়যন্ত্রের অভিযোগ এনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) তৎকালীন পরিদর্শক ফজলুর রহমান ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন মডেল থানায় মামলাটি দায়ের করেন।

পরে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র উপস্থাপন করে পুলিশ। মামলার অভিযোগে বলা হয়, আসামীগণ একত্রিত হয়ে যোগসাজশে সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অপহরণ ও হত্যার পরিকল্পনা করে। এই মামলায় ঢাকার আদালতে ২০২২ সালের ১৩ নভেম্বর সাক্ষ্য দেন সজীব ওয়াজেদ জয়।

এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা দেশ ছাড়ার পর গত ১৮ আগষ্ট দেশে ফিরেছেন শফিক রেহমান।

কালবেলা/এফএফ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১০

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১১

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১২

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৩

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

১৪

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

১৫

দক্ষিণ আফ্রিকায় আগুনে প্রাণ গেল ৬ বাংলাদেশির

১৬

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

১৭

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১৮

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১৯

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

২০
X