কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ০৪:০৯ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সেই উর্মিকে আদালতে হাজিরের নির্দেশ

তাপসী তাবাসসুম উর্মি। ছবি : সংগৃহীত
তাপসী তাবাসসুম উর্মি। ছবি : সংগৃহীত

আদালদে হাজির হতে বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আগামী ২৮ নভেম্বর তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত উর্মির বিরুদ্ধে মামলা গ্রহণ করে এ আদেশ দেন। মানহানির মামলাটি করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়া লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়।

রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার।

প্রজ্ঞাপনে বলা হয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর বিভাগ, রংপুরের ০৬ অক্টোবর, ২০২৪ তারিখের প্রজ্ঞাপন নম্বর : ০৫.৪৭.০০০০.০০৬.০৮.০০৩.২২.৪০১ মোতাবেক তাপসী তাবাসসুম উর্মি (পরিচিতি নম্বর-১৯২৮৬), সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, লালমনিরহাটকে সহকারী কমিশনার হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর বিভাগ, রংপুরে বদলি করায় বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্ত ০৬/১০/২০২৪ খ্রি. তারিখ অপরাহ্নে অবমুক্ত করা হলো।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’

তবে পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর উর্মির ফেসবুকে ওই পোস্টটি আর দেখা যাচ্ছে না। এ ছাড়া তার ফেসবুক আইডিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশকিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি। তিনি আওয়ামী লীগের পক্ষে বেশকিছু পোস্টও করেছেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়েন্দা সংস্থার প্রধানকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দিলেন জেলেনস্কি

কেন-কীভাবে নিজের ভাইকে হত্যা করলেন, আদালতকে জানালেন বোন

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

কানাডাজুড়ে ৮৫০টির বেশি দাবানল, ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন

টানা বৃষ্টির প্রভাবে সবজির বাজার চড়া, ব্রয়লারের দাম বৃদ্ধি

যুদ্ধে নিহত সেনাদের মরদেহ বিনিময় করল রাশিয়া-ইউক্রেন

ইরানের অবরোধ ভাঙার চেষ্টা, ৩ জাহাজের গতিপথে যুক্তরাষ্ট্রের বাধা

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত তীব্র, লাফিয়ে বাড়ছে তেলের দাম

নিউইয়র্কে বিশ্বকাপ ফাইনালের আগে ‘রেড অ্যালার্ট’ জারি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার

১০

শপিংমলের রেলিং থেকে পড়ে একজনের মৃত্যু

১১

দেশের ৮ জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

১২

দেশের রিজার্ভ বেড়ে ৩৬.৬৬ বিলিয়নে

১৩

ইরানের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত বেড়ে ৭

১৪

আর্জেন্টিনার জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ অনুপ্রবেশের অভিযোগ

১৫

বিশ্বকাপ ফাইনালে পরা পেলের জার্সি বিক্রি ৬০ কোটি টাকায়

১৬

ভুয়া আয়কর কর্মকর্তাকে ৬ মাসের কারাদণ্ড

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

ভারতের বান্দা / পৃথিবীর সবচেয়ে উষ্ণ শহরে জীবন কেমন

২০
X