কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

মহানগর আদালতে জজ পদ সৃষ্টির অনুমতি পেল আইন ও বিচার বিভাগ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

আইন ও বিচার বিভাগকে সারা দেশে ২৯টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ১০টি অতিরিক্ত মহানগর দায়রা জজ পদ সৃষ্টির অনুমতি দিয়েছে অর্থ বিভাগ।

বুধবার (১৬ অক্টোবর) অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব চৌধুরী আশরাফুল করিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ অনুমতি দেয় অর্থ মন্ত্রণালয়। এর মাধ্যমে নারায়ণগঞ্জ-২, গাজীপুর-২, নরসিংদী-১, ফেনী-১, কিশোরগঞ্জ-১, নেত্রকোনা-১, জামালপুর-১, রাজবাড়ী-১, গোপালগঞ্জ-১, কক্সবাজার-১, ব্রাহ্মণবাড়িয়া-১, ভোলা-১, খাগড়াছড়ি-১, মৌলভীবাজার-১, রাজশাহী-১, নাটোর-১, বগুড়া-২, জয়পুরহাট-১, সাতক্ষীরা-১, যশোর-১, রংপুর-১, মেহেরপুর-১, দিনাজপুর-১, কুড়িগ্রাম-১, লালমনিরহাট-১ সহ মোট ২৯টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এবং ঢাকা-৪, চট্টগ্রাম-৪ ও খুলনা-২ টি সহ মোট ১০টি অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে স্থায়ী জজ পদ সৃষ্টির অনুমতি পেলো আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।

এর আগে ২০২১ সালের ১০ জানুয়ারি সারাদেশে ৯১ টি অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ২১টি অতিরিক্ত মহানগর দায়রা জজ এবং এর সহায়ক কর্মচারী পদ সৃষ্টি করার অনুমতি চেয়ে অর্থ বিভাগকে চিঠি দেয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

অন্তর্বর্তী সরকার বিচার বিভাগ সংস্কারে একটি কমিশন গঠন করেছে। মামলাজট নিরসনে এরই মধ্যে কাজ শুরু করেছে এই কমিশন। মামলা দ্রুত নিষ্পত্তি ও জট কমিয়ে আনতে ২০২৩ সালের ২৮ আগস্ট একটি প্রতিবেদন দেয় আইন কমিশন। প্রতিবেদনে ফৌজদারি ও দেওয়ানি মামলার ক্ষেত্রে মামালা জটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয় পর্যাপ্ত আদালতে বিচারক না থাকা এবং বিশেষায়িত আদালতে পর্যাপ্ত বিচারক নিয়োগ না হওয়া। সেই কমিশনের প্রতিবেদনে আরও বলা হয়, জরুরি ভিত্তিতে বিভিন্ন পর্যায়ে পদ সৃষ্টি করে ধারাবাহিকভাবে কমপক্ষে ৫ হাজার বিচারক নিয়োগ করা হলে জট কমিয়ে মামলার সংখ্যা সহনীয় পর্যায়ে আনা সম্ভব।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১০

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১২

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৩

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৪

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৫

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৬

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৮

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৯

ইতিহাসের এই দিনে

২০
X